Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • দৈব দিন
    বেলা আখামুডিলিনা
    [অনুবাদ]

    ওহে! দৈব দিন, তুমি কি অদ্ভুত, ওই গলাপি পাহাড়ে সময় কাটিয়ো না।
    সন্ধ্যার অন্ধকারে তোমার প্রতিকৃতি নষ্ট হতে দিয়ো না।
    তুমি কেন আমাকে ডাকলে এবং ওই অন্ধকার গহ্বর?
    আমি তোমাকে চিনতে পেরেছি, উরবিনোর প্রান্তরে।
    ওহে দৈব দিন, ফিরে যাও তোমার ইটালিতে।
    এখানে এখনো শীত,এবং আমাদের জনগণ যুদ্ধে মগ্ন।
    একটি হিংসুটে রুপকথার বামন, তোমাকে ধাওা করে,
    আর তোমাকে পেতে চায়, সত্যি ভীষণ আগ্রহী এবং বিনয়ী।
    তাহলে এটা যথেষ্ট নয়, আমাদের হৃদয় আর মন।
    তবু তুমি চাও ক্যানভাসের ব্রাশ এবং তুলি।
    ওহ! প্রকৃত দৈব দিন, আমি প্রার্থনা করি,
    যেন তুমি চলে যাও।
    আমাদের রাখালেরা তাদের চাদরের নিচে ছুরি ধরে থাকে।
    কিন্তু আমাদের দিকে তাকায় কি কোমল চোখে,
    এবং ভাই বলে সম্বোধন করে তারপর স্বাগতম জানায়।
    এবং সহস্র বছর পরে সাধুদের জন্য উৎসর্গকৃত দিন ফিরে আসে,
    অথচ, আমরা আজো ক্ষুধার্ত, আশ্রয়হীন, দরিদ্র।
    এইসব দিনরাত্রি কোন গুরুত্ব রাখে না, যেমন রাফাএলের দিন।
    অথচ ওই শুকনো বৃক্ষের অরণ্যে কিভাবে সবুজের সমারোহ খেলা করে।
    এবং আমাদের মাথার ওপর, সূর্যাস্তের কি অপরুপ দৃশ্য,
    আর আমাদের তীর্থ যাত্রীরা নিজেদের অন্দকারের ধ্বংসস্তূপে হারিয়ে ফেলেছে।

Skip to toolbar