Profile Photo

Md.Monyruzzaman KhanOffline

  • Moniruzzaman-Khan
  • Profile picture of Md.Monyruzzaman Khan

    Md.Monyruzzaman Khan

    1 year, 9 months ago

    তোমার হৃদয়ে কীট পতঙ্গ,
    আমার হাতে নীল পোষ্টার !
    ◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇◇
    মোহাম্মদ মনিরুজ্জামান খান
    তুমি পেয়েছিলে অপরূপ রূপের একটি অধ্যায় !

    আমি বলেছিলাম, তুমি অপরূপা সৌন্দর্যময়ী,
    অনন্য আশ্চর্যময় !

    তোমার কথায় বা স্পর্শে কেউ কেউ বেচারা’ !

    আরো যুক্ত রয়েছে অশুভ রঙের কীট পতঙ্গ ,

    ওরা’ ছুঁয়ে দেখেছিল নিঃসঙ্গ রূপসীর অঙ্গ প্রত্যঙ্গ !

    তুমি পুলকিত হতে হতে একদিন লাবণ্যের খরা

    বুঝতে পেরে বলেছিলে অবশেষে…

    কেউ কী মনের খোঁজ চেয়েছিল দিনশেষে ?

    তোমার হাতে যে হীরা , মূল্য না রেখে কুটনৈতিক আঁচড়ে আঁচড়ে ন-হন্যতের ভীড়ে

    দূরে যেতে যেতে সেই কাঁটাছেড়া নীল পোষ্টার ছেয়ে গেছে দেয়ালে, নগরে, শহর জুড়ে !

    আমি এখন যেখানে আছি, হুবহু সেখানেই রয়েছি
    যখন তুমি ধরেছিলে হাত !

    (কপিরাইট সুরক্ষিত)

    9
    9 Comments
    • অসাধারণ, খুব মায়াময় !

      • ড্রাকো সজীব আমার প্রিয়বরেষু ! শুভ সন্ধ্যা ।

        আমি দারুণভাবে উৎসাহিত, আমি আবেগে

        আপ্লুত আর নিঃসন্দেহে কৃতজ্ঞ ॥

        আপনার ভালবাসা যেন সারা জীবন অটুট থাকে।

        মোহাম্মাদ মনিরুজ্জামান খান

    • আমি মুগ্ধ কবি প্রিয়।

      • আমার প্রিয় মহতী মহিলা পৃথুলা জামান” !
        আমিও ভীষণভাবে মুগ্ধ , সেই সাথে আরো
        তীব্রতর হচ্ছে আকাঙ্খা – আপনাদের ভালবাসা
        পাওয়ার ! আর তা সম্ভব শুধু আরও বেশী বেশী
        ভাল কিছু লেখা ! সেই প্রেরণা”ই তো পাচ্ছি
        আপনার কাছে !
        অন্তহীন ভালবাসা আর কৃতজ্ঞতা আপনার
        হৃদয়ের প্রতি !
        মোহাম্মাদ মনিরুজ্জামান খান

      • বারেবারে আপনার প্রতি উত্তরে আপ্লুত হই। আপনার মংগল কামনা করছি।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 18 August 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

      • প্রসঙ্গ জনপ্রিয় অবদান !

        “তোমার হৃদয়ে কীট পতঙ্গ , আমার হাতে নীল
        পোষ্টার” আমার এই লেখাটি ; ১৮আগষ্ট , ২০২৪
        ইং তারিখের জন্য – “জনপ্রিয় অবদান” হিসেবে
        সকল সদস্য”দের দেয়ালে প্রদর্শিত হবে !
        গভীর আনন্দ নিয়ে এবং প্রেরণায় উদ্দীপ্ত হয়ে
        আমি বিনয়ের আবেশে ও কৃতজ্ঞচিত্তে “তুলট
        পরিবার”এর বন্ধু-অবন্ধু নির্বিশেষে সকলের জন্য সুসম্মানের ভালবাসা প্রকাশ করছি !
        সর্বোপরি “তুলট এ্যাডমিন প্যানেল বোর্ড”এর
        জন্য অন্তহীন শুভকামনা ! অঢেল ভালবাসায়
        আদ্দীষ্ট হয়ে “তুলট ” তুলার হলুদ কাগজের প্রতি
        কৃতজ্ঞতায় অশেষ ধন্যবাদের সহিত সমৃদ্ধি ও
        সফলতা কামনা করছি ॥
        মোহাম্মাদ মনিরুজ্জামান খান

      • জনাব হায়াত খান । আসসালামুওয়ালাইকুম ॥ অফুরান শুভকামনায় আপনাকে অশেষ ধন্যবাদ ।

Md.Monyruzzaman Khan

  • লিখতে ভীষণ ভাল লাগে।কিন্তু কিছুই জানি না।প্রিয় বই লোটা কম্বল! কাশ ও শিমুল ফুল প্রিয়। আরো প্রিয় রঙের হলুদ শর্ষে ফুল। প্রিয় লেখক স‍্যার হুমায়ুন আহমেদ। চিঠি লেখা আমার প্রিয় মাধ‍্যম। ভালবাসাবাসিও আমাকে দ্বীপ্ত করে। প্রেম অন্য রকমের আকর্ষণ করে, ব‍্যাপারটি অজানা। জ‍্যোৎস্না সবসময়ই আলোকিত রাখে আমাকে।

" বোকা জামান এবং অধরা জলপরীর কাব‍্যনামা" শিরোনামে একক কাব‍্যগ্রন্থ বের করার স্বপ্ন দেখছি। আমার লেখা ও সুরে দুটি গান  সঙ্গীতা মিউজিক রিলিজ করেছে। গান লিখতে বেশি সাচ্ছন্দ‍্য বোধ করি। যদিও লিরিক্স লেখা অনেক জটিল কাজ মনে হয়।

তুলট" পরিবারের সকলকে আন্তরিক অভিনন্দন এবং অফুরান ভালোবাসা। জয়তু তুলট পরিবার"!

Skip to toolbar