-
🌏পরীক্ষা🌏
-জাহিদুল জামি।পৃথিবী একটি রঙ্গমঞ্চ
জীবন তার মঞ্চের কাহিনী,
যেখানে চলছে নানান পরীক্ষা
সবই মনের বাণী।
জন্মের আগেই মায়ের গর্ভে
শুরু হয় প্রথম পরীক্ষা,
শিশুর স্বাস্থ্যের সূচনা
অদৃশ্য ভরসার চিহ্ন।
শৈশবে ক্লাশের ভর্তি পরীক্ষা
নতুন অধ্যায়ের সুর,
শিক্ষার পথের কাঁটাতেও
ঝলমলে নতুন প্রভাতের পূর্ণ।
লম্বা জ্বরের দুর্ভোগে
শরীরের পরীক্ষা কঠিন,
বেঁচে থাকার কল্পনায় পরীক্ষার
দোয়া চিরন্তন, নিস্তব্ধ।
স্কুলের পর কলেজের
পথ নতুন অধ্যায়ের চূড়া,
ভর্তি পরীক্ষার ধোঁয়ায়
ভবিষ্যতের স্বপ্নের সুর।
কলেজ পাশ করে বিশ্ববিদ্যালয়ের
কঠিন পরীক্ষা,
বাজারের দুধ-মাছের মধ্যে
স্বাদের আসল পরীক্ষা।
ফল-মূলের স্বাদের পরীক্ষা
জীবনের বৈচিত্র্য সন্ধান,
চাকরির পরীক্ষার চ্যালেঞ্জ
উন্নতির অদৃশ্য বাতি।
লেখার পরীক্ষায় সফলতা
মৌখিক পরীক্ষার মাপকাঠি,
বিয়ের মুহূর্তে পরিবারে ভালো-মন্দের
বিচার-পর্যালোচনা।
মৃত্যুর পর কবরে রেখে আসার
ফেরেস্তাগণের পরীক্ষার চিহ্ন,
অনন্তকাল কবরে থাকা
হাসরের মাঠে আল্লাহর নির্দেশনা।
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত
জীবনের পরীক্ষার পর্যায়,
সব পরীক্ষার জাল বোনা
জীবনের নাটক, প্রতিটি ভাঁজে।
২১.০৮.২০২৪2 Comments
Friends
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Redwan Khan
@redwan-khan
MD-ISLAM
@md-islam
মোঃ সাইফুল ইসলাম
@saif007
Ahmed Aryan
@aryan8989
Niaz Aziz Dip
@niazdip
Md.Mohsin Ali
@fivertrading007gmail-com
ফারজানা আক্তার জেমী
@jemi2021
Md Akamot Ali-Abdullah
@md-akamot-ali-abdullah


জন্ম থেকে মৃত্যুর পরেও প্রতিটি পদে পদে মানুষের পরীক্ষায় অবতীর্ণ হতে হয়।