-
বিসমিল্লাহির রাহমানির রাহীম !
দুপুরের ~ দুঃসংবাদ ……..!
□■□■□■□■□■□■□■□■□■
মোহামম্মাদ মনিরুজ্জামান খানআহা ! কেমন মরিয়া আমি ? আহা ….
নেই যেখানে কিছু , খুঁজি কেন যাহা ?
বুদ্ধিহীন পথিক ; ঘুরে ফিরে পাইনি তাহা !
সব হৃদয়ে যায় না পাওয়া
মনের মতো মিহি মায়া !
সূর্যফুলের বহিরঙ্গে
শরৎ ভাঙ্গা অনলে নিষ্ফল !
ঝাঁ ঝাঁ রোদে প্রেমের পিঠে
টগবগিয়ে ফুটছে নীল কমল ।
অথবা কী না আমার হাতে
অপরিপূর্ণ তপ্ত দুপুর !
উল্টো হয়ে যাওয়া কালে-
জল রঙে ছাপে লৌহমানবী’র খবর !
অসহনীয় পর্যায়ে হিমাঙ্কের নীচে
চলছে নীরবতার তাপমাত্রা !
তুষার স্রোতে সময় গলে গলে বলিষ্ঠ ধাঁচে
বোকা”র পুরুষোত্তম যাত্রা’ !17 Comments-
-
“সূর্যফুলের বহিরঙ্গে
শরৎ ভাঙ্গা অনলে নিষ্ফল !
ঝাঁ ঝাঁ রোদে প্রেমের পিঠে
টগবগিয়ে ফুটছে নীল কমল ।” – খুব সুন্দর। -
-
ঝাঁ ঝাঁ রোদে প্রেমের পিঠে
টগবগিয়ে ফুটছে নীল কমল ।
অথবা কী না আমার হাতে
অপরিপূর্ণ তপ্ত দুপুর ! – এ অংশটা একটু বেশী ভালো লাগার।-
যৌথভাবে হালকা রৌদ্র স্নাত এবং আধেক ভেজা ভেজা শরতের শিল্পময় শুভেচ্ছা ! সেই
সাথে শুভ সকাল !
ঝাঁ ঝঁ রোদে….অপরিপূর্ণ তপ্ত দুপুর”》♡♡♡♡
এই অংশটা একটু বেশী ভাল লাগার !
পৃথুলা জামান” , একজন মহতী মহিলা ; যার
প্রশংসনীয় স্নেহ না পেলে আমি অপূর্ণ হয়ে
ছুটাছুটি করতাম ! অলস অচল লেখাগুলো
কাকের মতো কা কা করতো ! মধুর কুহু কুহু
সুরে বসন্ত বাগানের কোকিল হতে পারতম না।
আমি বিনয়ের সাথে আপনার প্রতি সহস্র সালাম
পেশ করছি ! আপনার উদার হৃদয়ের সুস্থথা
কামনা করছি । আর ভাল থাকুক আপনার মন !
মোহাম্মাদ মনিরুজ্জামান খানShow quoted text
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 25 August 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
বৃষ্টি ভেজা সকাল, সকালের ♡ সুসংবাদ !
আমাদের প্রিয় তুলট” তুলোর হলুদ কাগজ,
জনপ্রিয় অবদান” হিসেবে মঞ্চলেখক”দের দেয়ালে সারাদিনের শোভা আমার লেখা
“দুপুরের~দুঃসংবাদ” !
টানা চতুর্থ বারের মতো আমি রীতিমতো
অভিভূত ! আমার অন্তরের গহীন ভূবন
ছোঁয়া অন্তহীন ভালবাসা “তুলট এডমিন
প্যানেল বোর্ড”এর জন্য এবং আমার প্রিয়
মঞ্চলেখক”দের জন্য ।
জয় হোক কবিতার !
জয় হোক সকলের।
জয়তু তুলট !
-
-
জল রঙে ছাপে লৌহমানবী’র খবর !
অসহনীয় পর্যায়ে হিমাঙ্কের নীচে
চলছে নীরবতার তাপমাত্রা !
তুষার স্রোতে সময় গলে গলে বলিষ্ঠ ধাঁচে
বোকা”র পুরুষোত্তম যাত্রা’ !
এই অংশটি সবচেয়ে ভাল লাগলো। অপূর্ব। শুভ কামনা। -
মন্তব্যও কিন্তু কবিতার চেয়ে কোন অংশে কম সুন্দর নয়! আমি অভিভূত।”….এই অসাধারণ কথাগুলো
বলেছেন, “মহতী মহিলা পৃথুলা জামান” !সবচেয়ে বড় এবং সুন্দর কথা হচ্ছে যে , আপনাদের হৃদয়ে ঠাঁই পাওয়াটা ! আপনাদের
ভালবাসা নিঃসঙ্কোচে আমার প্রতি অনুভব করা ! আপনাদের স্নেহ দিয়ে উপলব্ধি করে
আমার লেখাটাকে পাঠক মনে জায়গা করে
দেয়াটা , অর্থাৎ যাঁরা একসাথে এতোগুলো
অবদান আমার একটি লেখার জন্য পোষণ করেন , তাঁদের অর্থাৎ আপনাদের মূল্যায়ণ করা
আমার একার পক্ষে কতোটুকু সম্ভব ! ! !
তবুও বলছি, আমার খুবই প্রিয় স্বপ্নের একটি শরৎ দ্বীপ, সেই দ্বীপের হাজারটা কাশ ফুলের
মুকুট– আপনাদের প্রত্যেকের মাথায় এক একটি করে আমি পড়িয়ে দিতে পারি এবং
আমি এটুকুই পারি !
আপনাদের সকলের সার্বিক মঙ্গলে সাফল্য
প্রার্থনায়_
মোহাম্মাদ মনিরুজ্জামান খান -
-

Md.Monyruzzaman Khan
- লিখতে ভীষণ ভাল লাগে।কিন্তু কিছুই জানি না।প্রিয় বই লোটা কম্বল! কাশ ও শিমুল ফুল প্রিয়। আরো প্রিয় রঙের হলুদ শর্ষে ফুল। প্রিয় লেখক স্যার হুমায়ুন আহমেদ। চিঠি লেখা আমার প্রিয় মাধ্যম। ভালবাসাবাসিও আমাকে দ্বীপ্ত করে। প্রেম অন্য রকমের আকর্ষণ করে, ব্যাপারটি অজানা। জ্যোৎস্না সবসময়ই আলোকিত রাখে আমাকে।
" বোকা জামান এবং অধরা জলপরীর কাব্যনামা" শিরোনামে একক কাব্যগ্রন্থ বের করার স্বপ্ন দেখছি। আমার লেখা ও সুরে দুটি গান সঙ্গীতা মিউজিক রিলিজ করেছে। গান লিখতে বেশি সাচ্ছন্দ্য বোধ করি। যদিও লিরিক্স লেখা অনেক জটিল কাজ মনে হয়।
তুলট" পরিবারের সকলকে আন্তরিক অভিনন্দন এবং অফুরান ভালোবাসা। জয়তু তুলট পরিবার"!
Friends
রিফায়াত নিগার
@refayat-nigar
Ekhtiar Uddin
@ekhtiar2003
Abu Said Vuia
@shahadatur-rahman-sohel
শায়েরুল ইসলাম
@shaerulislam
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
Jannatun Nur
@jannatun-nur
আজীমি
@azeemi
AdabenTatali
@adabentatali



ভাল লাগার কবিতা। আপনাকে ধন্যবাদ।