Profile Photo

Md.Monyruzzaman KhanOffline

  • Moniruzzaman-Khan
  • Profile picture of Md.Monyruzzaman Khan

    Md.Monyruzzaman Khan

    • 2 years, 1 month ago

    একটি বসন্তের হাহাকার ছিল আমার”
    💛💛💛💛💛💛💛💛💛💛💛
    মোহাম্মাদ মনিরুজ্জামান খান

    একটা ফুটফুটে হৃদয় ছিল আমার ।
    সেইখানে রঙ ফুটতো হাজার !
    একটা রঙিন ফাগুন ছিল আমার,
    যেইখানে স্বপ্নরা সব উড়তো দেদার !
    একটা হলুদ জ্যোৎস্না ছিল আমার
    এইখানে প্রেম জমতো যাহা পূর্ণতার !
    একটা সুনীল আকাশ ছিল আমার
    ওইখানে বাদল ঝরতো অশেষ যন্ত্রণার !
    একটা রূপোর বাক্সে ভরা অভাব ছিল আমার,
    মাঝখানে শুধু শুন্যগুলো জপতো নাম তোমার !

    9
    6 Comments
    • অপূর্ব কাব্যিকতা!
      প্রতিটি লাইন সমুদ্রের ঢেউয়ের মতো দোলা দিয়ে গেল মনে !

      • অনন্য ! অসাধারণ !! আর অপূর্ব ! ! ! বন্ধুবর
        ড্রাকো সজীব , এই প্রশংসা সব আপনার জন্য ।আপনি, আপনাদের উৎসাহ উদ্দীপনায় আমি
        আজকে আপনাদের “তুলট মঞ্চলেখক” ।
        আমি , আপনাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা নিবেদন করছি ! আর ভালবাসা রইলো বিরতিহীন অফুরান !
        মোহাম্মাদ মনিরুজ্জামান খান

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 29 August 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

      • এখন আমার একটি “জনপ্রিয় অবদান” হয়েছে !
        “তুলট” স্নেহদীপ্ত আবেশে সারাদিন কর্ম দিবসে,
        “মঞ্চলেখক দেয়ালে আমার পঞ্চ সুনাম চলছে !
        আর আমি রীতিমতো ভয়ে আছি, কি হয় মঞ্চে ?
        ……. চিন্তা এখন আকাশ পর্যন্ত !
        ভাল করা যতোদূর কঠিন দায়িত্ব !
        “তুলট এডমিন প্যানেল বোর্ড” এর প্রতি অশেষ
        কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ! উত্তরোত্তর সমৃদ্ধি ও
        সাফল্য কামনায়_
        মোহাম্মাদ মনিরুজ্জামান খান
        বিঃ দ্রঃ 》বিলম্বিত আগমনে আমি বিনয়ী প্রাণে
        আন্তরিক ক্ষমাপ্রার্থী ।

Md.Monyruzzaman Khan

  • লিখতে ভীষণ ভাল লাগে।কিন্তু কিছুই জানি না।প্রিয় বই লোটা কম্বল! কাশ ও শিমুল ফুল প্রিয়। আরো প্রিয় রঙের হলুদ শর্ষে ফুল। প্রিয় লেখক স‍্যার হুমায়ুন আহমেদ। চিঠি লেখা আমার প্রিয় মাধ‍্যম। ভালবাসাবাসিও আমাকে দ্বীপ্ত করে। প্রেম অন্য রকমের আকর্ষণ করে, ব‍্যাপারটি অজানা। জ‍্যোৎস্না সবসময়ই আলোকিত রাখে আমাকে।

" বোকা জামান এবং অধরা জলপরীর কাব‍্যনামা" শিরোনামে একক কাব‍্যগ্রন্থ বের করার স্বপ্ন দেখছি। আমার লেখা ও সুরে দুটি গান  সঙ্গীতা মিউজিক রিলিজ করেছে। গান লিখতে বেশি সাচ্ছন্দ‍্য বোধ করি। যদিও লিরিক্স লেখা অনেক জটিল কাজ মনে হয়।

তুলট" পরিবারের সকলকে আন্তরিক অভিনন্দন এবং অফুরান ভালোবাসা। জয়তু তুলট পরিবার"!

Skip to toolbar