Profile Photo

Zahidul JamyOffline

  • Zahidul
  • Profile picture of Zahidul Jamy

    Zahidul Jamy

    1 year, 9 months ago

    🌏পৃথিবীর স্টেশনে🌐
    -জাহিদুল জামি

    নীরব সন্ধ্যায় রেলগাড়ী পৃথিবীর স্টেশনে,
    ভেসে আসে হুইশালের সুর বহুদূর থেকে,
    চকচকে আলোয় ঝলকানো বাতির নীচে,
    অন্তহীন যাত্রার সুর।

    দিন আসে দিন যায় কালের আবর্তে,
    যাত্রীরা নামছে উঠছে নিয়ম ধারায়,
    ট্রেন ছুটে চলে আবার অমর গন্তব্যে,
    চিরন্তন যাত্রার পসরা নিয়ে।

    প্রাচীন শাসক রাজা, সম্রাট,
    বিচারক, ধনী-গরীব—সব একই ক্লাশের যাত্রী,
    অন্যায়, অত্যাচার, উন্মাদনার প্রেক্ষাপট,
    অন্ধকারের সোপানে চড়ছে প্রতিটি ফুটফুটে রাত।

    কখনো একদম শান্ত, কখনো একদম ঝড়,
    বাড়ির মাটির পাতা উড়িয়ে দেয়,
    সৃষ্টির মেলা মৃত্যু-উৎসব,
    সবার জীবন এক স্বপ্নের ইশারা।

    বিয়ে ও সংসার, পরিচয়ের বন্ধনে,
    প্রেম, খুশি, দ্বন্দ্ব—সব কিছু মিলেমিশে যায়,
    সংসারের মেলা-জীবনের আনন্দ,
    সব বন্ধন চিহ্নিত করে যাত্রার সুর।

    এক ঝলক সুখ, এক ধাপে কষ্ট,
    যত্নে গড়া কপাল-ছিন্ন ইতিহাস,
    সবকিছুই ছুটে চলে ট্রেনের পাসপোর্ট,
    হুইশালের কণ্ঠে ভেসে যায় আকাশ।

    কখনো অভিবাদন কখনো বিদায় বেলায়,
    হঠাৎ ট্রেনের হুইশাল বেজে ওঠে,
    স্টেশন ছেড়ে আবার যাত্রা শুরু হয়,
    নির্দিষ্ট গন্তব্যে, অমৃতের পথে।

    তোমার চোখে জল আসবে যখন,
    জীবনের যাত্রাপথের এক চমৎকার প্রদর্শনী,
    শেষে ট্রেন চলে যায়,
    দেখা হবে নতুন গন্তব্যের প্রদীপে।
    ০২.০৯.২০২৪

    4
    3 Comments
    • জন্ম,মৃত্যু, বিয়ে এই তিনটি ই জীবনের উদ্যেশ্য। পৃথিবী একটি ট্রেন স্টেশন। হঠাৎ চলে আসে কদিনের জন্য হঠাৎ চলে যায় নিয়মের গতিতে। কেউ থাকতে পারছেনা। আবার ট্রেন চলে যায় অনন্তের পথে। ধনী-গরীব সবাই একি ট্রেনের একি কামড়ায় বসে। নেই কোন ভেদ বিচার। 😪😫😫😫

    • এমনি করে সবাই যাবে যেতে হবে

      দেহের মাপের মাটির ঘরে শুতে হবে

      কেউ যাবেনা তখন সাথে

      যারাই ছিল দিনে রাতে

      চোখের আলোর ঝাড়বাতিটা

      নিভিয়ে দেবে।

      যে যার কাজে ব্যস্ত হবে দুদিন পরে

      এই পৃথিবীর শোকের আয়ু দন্ড দরে

      কি লাভ মিছে সংঘর্ষে

      সুখ দুঃখের পরিপার্শ্বে

      একদিন ঠিক পাপ-পূন্যের

      বিচার হবে

Skip to toolbar