-
পিকুর একদিন
সকাল থেকে একা একা বসে আছে পিকু। পিকুর মা, বোন ও ভাই, পাশের বাসায় থাকা তার ন খালা, খালু, খালাতো ভাই ও বোন সবাই বড় খালার ছোট মেয়ের বিয়েতে গেছে। আত্মীয় স্বজনের প্রচুর ঘনিষ্ঠতা থাকা সত্বেও পিকু বিয়েতে যায় নি। অথচ এই খালাতো বোনের বিয়ে নিয়ে কতো জল্পনা কল্পনা করেছে তারা। জলি নামে তার খালাতো বোনটা প্রেম করে বেড়াতো শুধু। শেষে আটকে গেল মেডিক্যাল রিপ্রেজেনটেটিভ এর চাকরি করা এক সাধারণ ছেলের সাথে। ছেলেটাকে একটা মাকাল ফল মনে হয় পিকুর। খালাতো বোন উচ্চ বংশীয় চৌধুরী পরিবারের মেয়ে। বরাবরই তাদের অনেক বংশ গৌরব।
পিকুর ইদানিং এসব আর ভালো লাগে না। একা একা একটি বই পড়ার চেষ্টা করে। মনোযোগ দেওয়ার জন্য হুমায়ূন আহমেদ এর একটা বই তুলে নেয় পিকু। তার চোখ বেয়ে পানি পড়তে শুরু করে। পিকুর বাবা দ্বিতীয় বিয়ে করেছে। কানা ঘুষায় শুনতে পেয়েছে সে। ভীষণ মন খারাপ পিকুর। কিছুই ভালো লাগে না তার। রান্নাঘরে যায় পিকু। তার শুচিবাই আছে। একটা জিনিস বারবার ধোয় সে। এভাবে ধোয়াধুয়ি করতে করতে খিচুড়ি বসায় সে। এক পট পোলাওয়ের চাল আর হাফ পট ডাল ধুয়ে দেয় সে। পিয়াজ, রসুন, কাচা মরিচ ধুয়ে কেটে নেয়। একটা চামচ দিয়ে আদার খোসা ছাড়াতে ছাড়াতে পিকুর চোখ ভিজে যায়। চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে। এতক্ষণে বিয়ে বাড়িতে সবাই খেতে বসেছে। পিকু একটি নতুন থ্রিপিস কিনেছে বিয়ে উপলক্ষে। সবচেয়ে বেশি আনন্দ করার কথা পিকুর কারণ সে তার এই খালাতো বোনের ভীষণ ঘনিষ্ট। কিন্তু কেউ মনে রাখেনি পিকুর কথা।
খিচুড়ি রান্না হয়ে যাওয়ার পরে পিকু চেখে দেখে ঝাল ঠিক আছে কি না। হু ঝাল ঠিক আছে। বিয়ে বাড়ি থেকে ফিরে রাতে কেউ চাইলে খিচুড়ি খেতে পারবে। সবাই অবশ্য পেট পুরে খাবে। তারপরেও কারো কারো খিদে থাকতে পারে। পিকুর নানা বাড়ি থেকে অনেকে এসেছে। পিকুদের বাসায় অনেকে রাতে ঘুমাতে আসবে।
শ্যাম্পুটা নিয়ে বাথরুমে যায় পিকু। শাওয়ার ছেড়ে অনেক্ষণ কাদে সে। লুকিয়ে কাদতে ভালো লাগে পিকুর। নাহয় সবাই তাকে ছিচকাদুনে মেয়ে বলে ডাকবে। আর পিকু কেন কাদছে তাই জিজ্ঞেস করবে। বাথরুম থেকে বের হয়ে একা একা আয়নার সামনে দাঁড়িয়ে থাকে অনেক্ষণ। নিজেকে দেখে সে। এতোক্ষণে খিদে পেয়েছে তার। একা একা দ্রুত খিচুড়ি খায় পিকু। নিজের রান্না ভালোই লাগে তার।খাওয়ার পরে একা একা অলস দুপুর দেখে পিকু। উদাস মনে ভাবে বিয়ে বাড়িতে তার কথা কেউ কী ভাবছে একবারও। না, ওসব নিয়ে ভাববে না আর পিকু। দূরে কয়েকটা চড়ুই পাখি ধুলোবালি মেখে স্নান করেছে একান্ত মনে। ভীষণ ভালো লাগছে ওদের এই স্নান স্নান খেলা পিকুর। নিজের অজান্তেই ফিক করে হেসে ফেলে পিকু। তারাও একদিন মামা বাড়িতে ধুলোবালিতে হুটোপুটি খেত। আজ সে আর ওসব করে না। একটা বড় মেয়ে হয়ে গেছে পিকু।
Friends
Rokter Sagor
@roktersagor
Promit Chowdhury
@promitchowdhury
Mahmudul Hasan
@mahmudulhasan1
Emran Hasan Najmul
@emranhasannajmul
Arif
@arif1
Dipankar Shuva
@dipu42dramagmail-com
Maizbhandari Sufi Academy
@maizbhandarisufiacademy
Sharmin
@sharmin1
Zahidul Islam Roni
@roni03
