Profile Photo

সৈয়দ মোহাম্মদ জামানOffline

  • sayedzaman
  • নিধিরাম অবিরাম,
    খামাখা-ই গালি দেয়;
    তাহা শুনে হাবুলে,
    শুধু হাততালি দেয়;
    মুখে তার গালি ছাড়া,
    কোনো ভাষা জানা নেই,
    নিধিরামে গালি দেয়;
    তার কোনো মানা নেই!
    এতোসব গালাগাল;
    কোথা পেলো নিধিরাম?
    একপাশে সরে বসে;
    বলে বুড়ো হাদারাম,
    যেই শুনে সেই কথা,
    নিধি বলে কে রে তুই?
    গালাগাল করি বটে;
    তবু নিজ ঘরে শুই।
    তুই বেটা বুড়ো ধাড়ি;
    বেচে দিলি ঘর বাড়ি,
    আপিমের নেশাতে;
    মদ, জুয়া, নারী সব-ই,
    ছিলো তোর পেশাতে!
    তাহা শুনে হাদারামে;
    সরে বসে পাশেতে,
    হাতে গোলা আপিমের,
    ফেলে দিলো ঘাসেতে।
    এই দেখে হাবুলের,
    হাততালি বেড়ে যায়;
    হাদারামে রেগেমেগে,
    হাবুলেতে তেড়ে যায়।
    হাদারামে সরে বামে;
    বলে যাবে কাশ্মিতে,
    তাহা শুনে কাশি উঠে;
    হাবুলের হাসিতে!
    গালি দেয় নিধি-তবু,
    মন নাই নেশাতে;
    ভেজালের জালে তারে,
    পারে না সে মেশাতে।
    এই ভালো নিধি তুই,
    গালাগাল করে যা;
    সব গালি দিয়ে ফেল,
    মনে তোর ধরে যা!

    5
    2 Comments
Skip to toolbar