-
আর্টিস্ট
প্রদর্শনী শুরু হওয়ার পরে একদিন চলে গেছে। তেমন লোকজন আসেনি গতকাল। প্রদর্শনীর জায়গা হিসেবে জাদুঘর বেছে নেওয়া ভুল হয়েছে। চারুকলায় ডেট পাওয়া যায়নি এজন্য জাদুঘরে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। সন্ধ্যা সাতটা বাজে এখনো তেমন লোকজন আসেনি। জাদুঘরের বাইরে গিয়ে চা খায় রুপম। আবার ভিতরে যেতে হবে নিজের আকা ছবির দিকে তাকিয়ে থাকতে হবে ভেবে খুব একটা ভালো লাগে না তার।
গত কয়েক মাস ভালো যায়নি তার। যে ক্ল্যাসমেটের সাথে এতোদিন ভালোবাসাবাসি শোয়াশুয়ি চলছিল সে এক বছর বিশ্বভারতীতে পড়ে এসে আর তাকে চেনে না। রুপম শুনেছে বিশ্বভারতীতে সে একটা প্রেম করতো। দেশে ফিরে রুপমকে আর চেনে না দীপা। ওকে খুঁজে কয়েক দফা মেরেছে রুপম। তাতে তার সুখ হয়নি। সবকিছু এখন ফাকা ফাকা লাগছে। চাইলে দীপার সাথে সে একটা অনৈতিক সম্পর্ক রাখতে পারতো। মানে দীপার বিয়ে হয়ে যাবে আর গোপনে তার সঙ্গে অভিসার চলবে। কিন্তু সেসবের ধার ধারেনি রুপম। রুপমের চাই একেবারে একান্ত দীপাকে। উচ্চাভিলাষী দীপা রুপমকে আর চায় না।
না, একেবারে লোকজন নেই। দু একজন আসে। তেমন চকচকা রং চং নাই দেখে চলে যায়। তার ছবির বিষয়বস্তু জটিল। সাধারণ ঘাস, ফুল ও নদী সে আকতে পারে না। আর বোদ্ধা শ্রেণীর দর্শকও আসছে না। কি করা যায়। কিছুই ভালো লাগছে না। একটা ছবিও বিক্রি হয়নি। একটা খারাপ লাগা পেটের ভিতরে বুকের ভিতরে ঘুরতে থাকে। আবার চা খেতে যাবে না দাড়িয়ে থাকবে ভাবতে থাকে।
এরপরে বিক্রি করার জন্য ঘাস, ফুল, নদী আঁকবে সে। কি আকলে বেশি বিক্রি হয় তার চেয়ে আর কে ভালো জানে? এখন এবারের মতো ভালো একটা জ্ঞান হলো। পরেরবার আর ভুল করবে না। দু একজন আসছে গ্যালারিতে। আয় বাবা তোরা সাধারণ দর্শক তাও আয়। একেবারে ফাকা গ্যালারিতে দাড়িয়ে থাকতে মোটেও ভালো লাগে না।
গ্যালারির বাইরে একদল ছেলে মেয়ে দেখা যাচ্ছে। না, ওরা দোতালার দিকে চলে গেল। রুপম ঠায় দাঁড়িয়ে থাকে। এতোদিন যে সাধারণ ছেলেমেয়েদের শিল্প বোঝে না বলে অবজ্ঞা করেছে তারা কলকল করতে করতে নদীর স্রোতের মতো চলে যাচ্ছে। একরাশ অস্বস্তি আর গ্যালারি ভরা ছবি নিয়ে দাঁড়িয়ে থাকে রুপম।
Friends
Rokter Sagor
@roktersagor
Promit Chowdhury
@promitchowdhury
Mahmudul Hasan
@mahmudulhasan1
Emran Hasan Najmul
@emranhasannajmul
Arif
@arif1
Dipankar Shuva
@dipu42dramagmail-com
Maizbhandari Sufi Academy
@maizbhandarisufiacademy
Sharmin
@sharmin1
Zahidul Islam Roni
@roni03

