-
ব্রীডের কুকুর ও শিল্পী
সকাল থেকে উশখুশ করে রাইন। পকেটে টাকা নেই। কীভাবে যাবে উদ্যানে! উদ্যানে যেতে পারছে না ভেবে মন দিয়ে সকালের পরাটা ও ডিম খেতে পারছেনা রাইন। চায়ে চুমুক দিয়ে সিগারেট ধরায়। কিছুক্ষণ মেসের বিছানায় শুয়ে থাকে। একটু পরে বাথরুম খালি হবে। তখন গোসল সেরে নেবে। আধা ঘন্টা পরে মেস ফাকা হয়। রাইন গায়ে সাবান ও মাথায় দুই টাকার শ্যাম্পু ঘষে শরীর পরিষ্কার করে ফেলে। দারুন ফুরফুরে লাগছে তার।
আমাদের এই রাইন একজন আসিস্ট্যান্ট ডিরেক্টর। মাঝে মাঝে নাটক বানায়। বেশিরভাগ সময় কাটে তার সোহরাওয়ার্দী উদ্যানে। সারাক্ষণ হাসি মুখে থাকা রাইন গণিতে অনার্স করে কিছুদিন রিহ্যাবে ছিল। সোহরাওয়ার্দী উদ্যানে না আসলে তার দিন কাটে না। প্রায় প্রতিদিন একবারের জন্য হলেও তার আসা লাগবে এই উদ্যানে।
আনন্দের সাথে রাস্তায় হাটছে রাইন। চারদিকের রিকশার টুংটাং আর মানুষজনের হাটাহাটি ভিষণ ভালো লাগে তার। এই সদা ব্যস্তভাব, মানুষের এই কর্ম চাঞ্চল্য খুব উপভোগ করে রাইন। স্কুলে কলেজে যাওয়া ছেলেমেয়েদের দেখে একটু একটু মুচকি হাসে সে। ভিষণ ভালো লাগে তার।
যদিও তার জীবনে এখন আর স্কুল কলেজ নেই। তাও এদের এই ছুটে চলার আগ্রহ ও উৎসাহটুকু চমতকার। আস্তে আস্তেই হেটে চলে রাইন। তার কোন ব্যস্ততা নেই। কামরাংগীর চর থেকে হেটে এক সময় উদ্যানে পৌঁছে যায় রাইন। ছবির হাটের গোল চত্ত্বর ছাড়িয়ে উদ্যানে ঢোকার গেটে অপর পাশে থাকা মেয়েটির হাতে একটু ছোয়া লাগে তার। মেয়েটা ঘৃণা ও বিরক্তি নিয়ে মুখ কুচকে ফেলে। কিছু বলে না রাইন।
সাদা শার্টের কোনা দিয়ে পেট বের করে রাখা মেয়েটি কিছুক্ষণ পরে একটা ধবধবে সাদা বিদেশি ব্রিডের কুকুর ছানা নিয়ে ঢোকে উদ্যানে। বড়লোকের মেয়ের কোলে সাদা কুকুর ছানাটি ভালোই মানিয়ে যায়। সেদিকে তাকিয়ে রাইন একটু মুচকি হাসি দেয়।
“কুকুর নিয়েই থাকবা, কুত্তাওয়ালী”।
কোন রকম ঘৃণা না নিয়ে উদাসীনভাবে আস্তে বলে রাইন।
আসলে আমার বন্ধু রাইন হচ্ছে শিল্পী। তাই শ্রেণী বৈষম্যের গালাগালি সে করে না।
Friends
Sayed Mohammad Farid
@sayedmohammadfarid
খালেদা আক্তার
@khaledaakhter
সাদিয়া আক্তার রিমি
@sadiaakterreme
Kazi Adam
@kaziadam
রুদ্র অরণ্য
@click
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
Md Shah Jalal Masim
@mdshahjalalmasim
রাশেদ শাহরিয়ার
@rashed-sahriargmail-com
ujjal mutsuddi
@ujjalmutsuddi

