-
২৩ সেপ্টেম্বর, ২০২৪ খ্রীষ্টাব্দ
“ছেড়ে চলে যায়”______যেকোনো সম্পর্কে কোনো ব্যক্তি আমাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিলে,সম্পর্ক ছিন্ন করলে, খুব সহজেই আমরা বলি যে,” ও ছেড়ে চলে গেছে,যোগাযোগ বন্ধ করেছে,আমি তো,কিছুই করিনি,যার থাকার সে থাকে,নতুবা চলে যায়!”
কথাগুলো বলা খুব সহজ কিন্তু চলে যাওয়ার কারণটা বের করা খুব কঠিন।কারণ,আমরা কখনও এটা ভেবেই দেখিনা যে,আমাদেরও দোষত্রুটি হতে পারে,আমাদেরও আচরণে মানুষ আমাদেরকে ছাড়তে পারে। ‘একদিনে’ কেউ ছেড়ে চলে যায়না, অনেকগুলো দিনের সমন্বয়ে ‘একটা দিন’ গঠিত হয়।যেদিন কোনো সম্পর্কে কোনো ব্যক্তি তার “অস্তিত্বের সংকটে পরে,আত্মসম্মানবোধ তার ভেতর তীব্র হয়” সেদিন সে সব কাটার সম্পর্ক ছিন্ন করে চলে যায়,উপর থেকে যদিও বা শুধুমাত্র ‘চলে যাওয়া’ মনে হয়,উপরন্তু সে নিজেকে বাঁচায়।
প্রত্যেকটি সম্পর্কের প্রাণ “বিশ্বাস আর গুরুত্ব” এই দুইটা হারিয়ে গেলে সে সম্পর্কে আর কিছু থাকেনা।সম্পর্ক রয়ে গেলেও তা হয় “মাংসবিহীন কঙ্কালের মতো।”
আসলে সমস্যা হচ্ছে,আমরা ‘আয়না ব্যতিত নিজের চোখে নিজেকে দেখতে পারিনা” তাই সর্বদায় অন্যকে দোষারোপ করি,অন্যের ক্ষমাটাও চোখে পরেনা।আর যায় হোক ‘বিশ্বাসটা রাখার চেষ্টাটা যেন আমরা করি’ এই প্রত্যয় সবার মধ্যে থাকুক।
3 Comments
Friends
চারুলতা
@adiba-rahman
Drako Shajib
@drako
সৃষ্টি
@premdevota
Zahidul Jamy
@zahidul
আর্য
@arjo
রাহেনা বেগম
@rahena-begum
মুহাম্মদ সাইফুল ইসলাম (সবুজ) সিকদার
@attokendrik
নোমান খালভী
@nomankhalovi
Prithula Zaman
@prithula

শ্বাসত অনুধাবণ