Profile Photo

Zahidul JamyOffline

  • Zahidul
  • Profile picture of Zahidul Jamy

    Zahidul Jamy

    1 year, 8 months ago

    🩸রক্তে ভেজা ফিলিস্তিন।🩸🇵🇸 🩸🩸
    –জাহিদুল জামি।

    আজ কি করে লিখবো হৃদয় কাঁপানো নীরব কষ্টে
    নিংরানো রক্তে লেখা প্রতিটি জমিন,
    ফিলিস্তিনের বাতাসে কান্না, গৃহহীন আহাজারি,
    স্বামীর কাঁধে স্ত্রীর লাশ, মায়ের কাঁধে সন্তান,
    শিশুরা হারিয়েছে পরিবার,ভবিষ্যৎ
    অবুঝ চোখে দেখা অনিশ্চিত অন্ধকার,
    দেয়ালের চাপায় পড়ে আছে আদরের পুতুল,
    চেয়ে আছে নিষ্ঠুর ভবিষ্যতের দিকে।

    বাবা-মা বোমার আঘাতে মাটির নিচে চাপা,
    অপেক্ষায় কাতর সুবা,
    পাঁচ বছরের মুখে ক্ষুধার ক্রন্দন,
    দুই দিন অন্নহীন,
    মায়ের ফিরিয়ে আনার আকুলতা,
    কাঁদছে হৃদয়, যেন চিৎকারে ভেঙে যায়।

    ক্যাম্পে জায়গা নেই, স্থানটুকু জমাট,
    শরণার্থীর জীবনে বয়ে চলা দুঃখ,
    পড়নে নেই কাপড়, এক মাসে দু মাসের ভার,
    মায়েদের বুক শুকিয়ে গেছে,
    শিশুদের জন্য দুধ নেই,
    নিরাশায় ভরা কষ্টের বাঁধ।

    গাজা-ফিলিস্তিনের পবিত্র মানচিত্র ছিঁড়ে খাচ্ছে,
    ফিলিস্তিনের লাশ পাষাণের নিচে চাপা,
    হায়েনার পাল গাজা থেকে ফিলিস্তিন।
    বোমার গর্জনে পিষ্ট দেহগুলো, আতঙ্কে শিশু নির্বাক!
    অশ্রুতে ভেসে যায় প্রতিটি দৃশ্য,
    হালাকু খান,হিটলারের কাহিনী চাপা পড়েছে,
    কবে কোথায় অন্ধকারে পড়ে থাকা নীরবতা।

    কিন্তু কেউ জানে না এদের দুঃখের নীরব কাহিনী,
    আমিও কাঁদছি, বন্ধু, এই নির্মমতার ছবি দেখে
    সেই সব পৃথিবীর কাছে তুলে ধরতে চাওয়া
    বেদনা ইতিহাস বর্বরতাকেও হার মানায়।

    ফিলিস্তিনের শিশুদের হাসি আজ বিলীন,
    একটি শঙ্কিত ভবিষ্যৎ, অদৃশ্য পথে,
    শিশুদের মধ্যে ভাঙা স্বপ্নের আঁকা,
    রাতের আঁধারে মুছে যায়।

    এরা কি কখনো স্বাধীনতা পাবে?
    একটি হৃদয়ের ডাক, সবার কাছে পৌঁছে যাক,
    ফিলিস্তিনের নির্মম ইতিহাস,
    এ যেন পৃথিবীর সকল মানুষের কান্না।

    অসহায়তার কষ্টের চিত্র,
    শিশুদের অশ্রু, মায়ের হারানো হাসি,
    এভাবে আমি দেঁদে, বলছি পৃথিবীর কাছে,
    দয়া করে দেখো, এই নির্মমতার ছবি।

    এ যেন শেষ নয় নতুন দিনের অপেক্ষা,
    একটি আশা, একটি স্বপ্ন,
    শান্তির পথে ফিরিয়ে দেবে তাদের জীবন,
    ফইলিস্তিনের প্রতিটি শিশু পাবে তার অধিকার।
    🩸🩸🇵🇸

    ৩০ সেপ্টেম্বর ২০২৪

    3
    2 Comments
Skip to toolbar