Profile Photo

Zahidul JamyOffline

  • Zahidul
  • Profile picture of Zahidul Jamy

    Zahidul Jamy

    1 year, 8 months ago

    🌐 🎀 শব যাত্রা 💥
    –জাহিদুল জামি।

    চোখে দেখে ভেবেছি এ মৃত্যু,
    কিন্তু এ মৃত্যু নয়, এ অমৃতের পথে যাত্রা।
    এ অনন্তের পথে যাত্রা,
    যেখানে আমার, তোমার, সবার শেষ গন্তব্য।

    মনে করেছি জীবন শুধুই শেষ হবে এখানে,
    কিন্তু এ যে স্রোত বয়ে যায় নীরব আলোকধারায়।
    মৃত্যু নয়, এ এক দিগন্ত পেরিয়ে অমৃতের ডাক,
    যেখানে সময় থামে না, শুধু পথ চলতে থাকে।

    শরীর ফুরায়, মাটির সাথে মিশে যায়,
    তবু আত্মা যায় চিরন্তন আলোর দেশে,
    মৃত্যু শেষে শুরু হয় নতুন এক অধ্যায়,
    যেখানে জাগ্রত চেতনা অমৃতের পথ খুঁজে পায়।

    ধরার মানুষ নই আমি আজ,
    মাটির প্রাসাদে রয়েছি শোয়া,
    কে যাও পথিক, ক্ষণিক দাঁড়াও,
    আমায় কর একটু দোয়া।
    01 October, 2024

    3
    2 Comments
    • আত্মার কখনো মৃত্যু হয়না। স্বাভাবিক চোখে একটি স্থান পরিবর্তন মাত্র। অনন্তের পথে থাকতে হবে বাকীটা সময়। 🎀🌐

    • শরীর ফুরায়, মাটির সাথে মিশে যায়,
      তবু আত্মা যায় চিরন্তন আলোর দেশে,
      মৃত্যু শেষে শুরু হয় নতুন এক অধ্যায়,
      যেখানে জাগ্রত চেতনা অমৃতের পথ খুঁজে পায়। -দারুণ!

Skip to toolbar