Profile Photo

Zahidul JamyOffline

  • Zahidul
  • Profile picture of Zahidul Jamy

    Zahidul Jamy

    1 year, 8 months ago

    🔥 কষ্টের সিড়ি 💒
    — জাহিদুল।জামি।

    (ভিশনারী কবিতার সৃষ্টি একটি নতুন ধারায় )

    কষ্টের মাঝে নির্মিত এক শহর,
    যার রাস্তায় অব্যক্ত নীল স্মৃতি,
    কিছু কষ্টের ভাষা নেই,
    কিছু অনুভূতির পালে অশুভ ছোঁয়া।

    এখানে সবুজ গাছের তলে,
    বাতাসে ভেসে আসে কষ্টের গন্ধ,
    মাটির গভীরে চাপা পড়ে আছে,
    স্বপ্নের খন্ডহীন রচনা।

    জীবনের সিঁড়িতে হাঁটার সময়,
    একটি ঝাপসা ছায়া চেপে ধরে,
    ছিন্ন ভিন্ন পথের ভিড়ে,
    নিজেকে হারানোর অশ্রু বহন করে।

    মুখোশের আড়ালে হাসি,
    কিন্তু হৃদয়ে আগুনের স্বচ্ছ স্রোত,
    প্রতি রাতের নিস্তব্ধতায়
    স্বপ্নেরা ডাকে নিদারুন কষ্টের প্রত্যাশা।

    স্বপ্ন একটি পালতোলা নৌকা
    যা গন্তব্যের খোঁজে রয় আবহমান।
    কিন্তু ঢেউয়ের তালে তালে
    মাঝে মাঝে ছিটকে পড়ে,
    অশান্ত গহীন সমুদ্রে একাকী।

    কষ্টের সাথে পরিচয় মেলে মিথ্যার
    সাথে এক অদৃশ্য বন্ধুত্ব,
    যার হাত ধরে চলেছি
    জীবন পথের অম্ল অভিজ্ঞতায়।

    প্রতিটি পাতা ঝরে পড়ে আপন মনে
    যেমন কষ্টের চিহ্ন বুকে নিয়ে,
    যার সাথে গড়ে ওঠে
    নতুন কাহিনীর শুভ সূচনা।

    কষ্টের নদী বয়ে যায় স্মৃতির পাল তুলে
    অবিরাম অশ্রুতলে,
    তবুও কখনও স্রোতের মাঝে
    ভাসে সান্ত্বনা, সমৃদ্ধির আশা।

    এখানে সবকিছু বাঁচতে শেখায়
    শূন্যতা এবং পূর্ণতা,
    কষ্টই বুনে দেয় জীবন চলার পথ
    যার মাঝে আছে সৃষ্টির আলোর সন্ধান।

    ০১.১০.২০২৪

    3
    1 Comment
    • মুখোশের আড়ালে হাসি,
      কিন্তু হৃদয়ে আগুনের স্বচ্ছ স্রোত,
      প্রতি রাতের নিস্তব্ধতায়
      স্বপ্নেরা ডাকে নিদারুন কষ্টের প্রত্যাশা।

      স্বপ্ন একটি পালতোলা নৌকা
      যা গন্তব্যের খোঁজে রয় আবহমান।
      কিন্তু ঢেউয়ের তালে তালে
      মাঝে মাঝে ছিটকে পড়ে,
      অশান্ত গহীন সমুদ্রে একাকী। -অসাধারণ

Skip to toolbar