Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • দুখিনী পঙ্কতিমালা

    প্রতিটি তির্যক শব্দের বিশ্লেষণে, কেমন গভীরে ক্ষত।
    আহত পাখির ডানায় অপরের অশ্রু বৃষ্টির মতো ঝরে যায় ক্রমাগত।
    আলো আঁধারের রাত আলোকিত অন্ধকারে মিশে থাকে বিষাক্ত মহুয়ার মতো,
    নেশা ধরায় রক্তের বিপন্ন রক্ত কণিকায়,
    স্মৃতির জানালায় ভেসে আসে কত শত মুখ।
    ঘুম ভাঙা ভোরে কালো ক্রুদ্ধ মেঘদল গান গায় দুখিনী পঙ্কতিমালায়।

Skip to toolbar