Profile Photo

Zahidul JamyOffline

  • Zahidul
  • Profile picture of Zahidul Jamy

    Zahidul Jamy

    1 year, 8 months ago

    🔥 রিসেট বাটন 🤷‍♀🏡
    –জাহিদুল জামি

    তোমরা কি ভুলে গেছো তাদের,
    যারা একদিন ছিল তোমার সহচর?
    যারা রচনা করেছে ইতিহাসের শস্য,
    মুক্তির সুরে বাঁধা সেই কাহিনী—
    তাদের ভুলে গেলে,
    ভুলে যাবে তুমি নিজের অস্তিত্ব।

    রি-সেট বাটন চাপলে
    সফটওয়্যার মুছে ফেলা যায়,
    কিন্তু হার্ডওয়্যার—
    তাকে ধ্বংস করা যায় না।
    অতীতের প্রতিটি দাগ
    প্রতীক হয়ে আছে,
    বাঙালির আত্মার সেতু।

    বায়রনের সেই উক্তি,
    “জীবনের সাথে যারা জড়িয়ে,
    তাদের ভুলে গেলে
    নিজেকে ভুলে যেতে হয়।”
    এই সত্যের মর্ম,
    এই পরিচয়ের শোভা,
    রক্তের ইতিহাসে বয়ে চলে।

    যদি মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে ফেলো,
    তবে ভবিষ্যৎ হবে কেমন অন্ধকারে।
    যে ইতিহাসের শেকড়,
    তাকে ছিন্ন করলে
    ভুলে যাবে তুমি কে,
    কে ছিল তোমার পূর্বপুরুষ।

    অতীতের শেকড় আঁকড়ে ধরে,
    আগামীর পথে চলতে হবে।
    ইতিহাস ভুলে গেলে,
    মুছে যাবে নিজস্বতা,
    যা সৃষ্টি করে ঐতিহ্য।

    ন্যায়ের দাবীতে অধিকার প্রতিষ্ঠায়,
    বিপ্লব দেশে দেশে গড়ে উঠবে,
    কিন্তু ইতিহাস কি মুছে ফেলা যায়?
    স্বৈরাচারী শাসকের অস্তিত্বকে মুছে ফেলো,
    কিন্তু ইতিহাস—
    সেই স্মৃতি,
    যা আমাদের শিক্ষা,
    ভবিষ্যতের পথ চলা।

    রি-সেট বাটন চেপে
    মুছে যাবে না এই হার্ডওয়্যার।
    নতুন সফটওয়্যার আনা যায়,
    কিন্তু হার্ডওয়্যার—
    যা টিকে থাকে চিরকাল,
    তাকে রক্ষা করতে হবে।

    এইটাই সত্য,
    এইটাই দীক্ষা,
    নতুন প্রজন্মের জন্য।
    অতীতের শেকড় আঁকড়ে রেখেই
    তোমাদের গড়তে হবে ভবিষ্যৎ।
    ১৩.১০.২০২৪

    4
    3 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 15 October 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar