Profile Photo

Zahidul JamyOffline

  • Zahidul
  • Profile picture of Zahidul Jamy

    Zahidul Jamy

    1 year, 8 months ago

    🎀 সুখের ভেতর কষ্ট গাঁথা 🤷‍♀
    —জাহিদুল জামি।

    আমি ভাল আছি খেয়ে-পড়ে তবে
    আমার মুখে মলিনতার হাসি,
    যখন পাশের ঘরে শুনতে পাই
    শুধুই দুঃখ,কষ্ট, কান্নার রেশ।
    একমুঠো ভাতের জন্য
    কালা মিয়া ফিরেছে রিক্ত হাতে সারাদিন পর,
    হাটে কাজ পায়নি শ্রমিকের ভীড়ে।
    ছয় সন্তানের জন্য
    নুন আনতে আঁট ফুরায়।

    বস্তির ছেলেরা,
    পোকায় খাওয়া আধা কাটা পেয়ারা,
    অথবা ধুলোয় মিশে থাকা সবজি,
    এই তাদের স্বপক্ষে যুদ্ধ।
    দুপুরের রোদে পুড়ে তামাটে শরীর
    কষ্টের স্রোতের তীরে দাঁড়িয়ে,
    শুধু বিষাদের গল্প শোনায়।

    তমিজ মোড়ল,
    কালামিয়ার জমি নিয়ে নেয়
    অভাবের সময় সঙ্কোচন করে,
    জাল দলিলের ওপর টিপ-সই।
    হতদরিদ্রের চোখে জল,
    প্রতিদিনের লড়াই—
    এটাই কি বাস্তবতা?

    আমি ভাল আছি, সুখেই আছি
    এ কথা বলতে পারি,
    কিন্তু অন্তরের গভীরে যাদের সুপ্ত
    এই বেদনা, এই বঞ্চনা,
    মানুষের মুখের হাসি—
    এখন হারিয়ে গেছে।

    একটা ধাওয়া-পাল্টা আঁকাবাঁকা পথ
    মানুষের দুঃখ,বেদনার মালায় গাঁথা
    জীবনের তীব্র চিত্র—
    এদের পেছনে,
    ভাঙা স্বপ্নের মূর্তি।
    শিল্প আর বিজ্ঞান,
    একসাথে যোগে আসে,
    দর্শন আর যুক্তিবোধের আলো—
    আমাদের মনে।

    আমি ভাল আছি,
    তবে সবার জন্যই চাই
    একটি হাসির দিন,
    যেখানে সবার বুকে প্রশান্তির আলোয়
    দুঃখের ছায়া নেই,
    কেবল সুখের সুবাতাস আছে
    আমার চারিধার।

    ১৫.১০.২০২৪.

    4
    1 Comment
Skip to toolbar