Profile Photo

Shohel NawazOffline

  • Shohel-Nawaz
  • Profile picture of Shohel Nawaz

    Shohel Nawaz

    • 2 years, 1 month ago

    আমরা অভিশপ্ত

    সমস্ত সত্তা জলাজঙ্গলে ভরে গেছে
    এবড়ো খেবড়ো ঝুকিপূর্ণ
    কারোর খোঁজ নেই দুচারজন
    যাঁরা বেঁচে আছে
    পঙ্কিল দিনগুলোর কথা ভেবে
    একটু-আধটু ঝুঁকি নিচ্ছে
    অনেকে ভেতরে ভেতর
    শেষ হয়ে যাচ্ছে
    কুয়াশা গভীরতম পরিষ্কার
    চোখে দেখা যাচ্ছে
    তবু্ও মৃতের জগৎ
    আর জন্ম অন্ধদের
    কোলাহলে দুর্বিনীত অথৈই প্রান্তর
    এখানে জন্ম নিবন্ধন প্রয়োজন
    কারন বিস্মৃতির মতো
    ভুলেই গেলো যাঁরা জন্ম পরিচয়
    অভিধান বের করে দেখায়
    সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ
    নিয়ম করে অনিয়মের
    একেবারে মুঢ়তায়
    নির্বোধ কিছু গোঁয়ার
    ধূর্ত মহাজনেদের খেলার পুতুল
    আর যারা
    ইতিহাস বিমূঢ়
    তাঁদের জন্য (“কষ্ট না, করুনা হয়”)
    (তবে এ কথা সত্য – আমরা অভিশপ্ত)।

Skip to toolbar