-
প্রিয় রেহান,
অনেক অনেক অভিনন্দন আব্বু।শুভ জন্মদিন আব্বু।
আজ তুমি ১৮ বছরে পা দিলে। ১৮ বছর এমন একটি বয়স, যখন তুমি ভোট দিতে পারবে, ড্রাইভিং লাইসেন্স পাবে। অর্থাৎ তুমি এখন তোমার মত প্রকাশের স্বাধীনতা প্রাপ্ত হলে। এই বয়সে পৃথিবীটা যেন আরও বড়, আরও নতুন মনে হবে, এবং অনেক সুযোগও তোমার সামনে উপস্থিত হবে।তবে আব্বু, মনে রাখবে, স্বাধীনতা পাওয়ার চেয়ে সেটা রক্ষা করা এবং সঠিকভাবে ব্যবহার করা অনেক বেশি কঠিন। নিজের সিদ্ধান্তগুলোকে সবসময় পর্যালোচনা করে নেবে এবং অন্যের অধিকার ও অনুভূতিকে সম্মান করবে। জীবনের প্রতিটি ক্ষেত্রে দায়িত্বশীল হওয়া খুব গুরুত্বপূর্ণ। তুমি যেকোনো সিদ্ধান্ত নেবার আগে তার ভালো-মন্দ বিচার করে, পরিণতি ভেবে এগোবে।
Pamela Levin , Child development cycle কে ৬টি স্টেজ এ দেখিয়েছেন –
1. Being stage- Birth to six months
2. Doing stage – Six months to Eighteen months
3. Thinking stage- Eighteen months to Three Years
4. Identity- Three to Six Years
5. Skilfulness- Six to Twelve Years
6. Regeneration- Thirteen to Nineteen Years
তুমি এখন স্টেজ ৬ এ আছো।
এই স্টেজ এ যারা থাকে তারা তর্ক এবং ঝামেলা করতে পছন্দ করে, কেউ কিছু বললে সেটা করতে চায় না।বাবা-মা র থেকে আলাদা থাকতে চায়।
এই বয়সে বিপরীত সংগীর প্রতি আকর্ষণ দেখা দেয়। এই বিষয় এ জানার আগ্রহ বেশী থাকে। বিভিন্ন ভাবে জানার চেষ্টা করে।
আরও অনেক বিষয় আছে যেগুলো পার করে এসেছো ১ থেকে ৫ স্টেজে ,সেগুলোর সমাধানের চেষ্টা করে এই বয়সে।
এই বয়সের Injunctions- Don’t grow up.তোমার মা হিসেবে আমি একজন মনোবিজ্ঞানী এবং Transactional Analysis practitioner-এর দৃষ্টিকোণ থেকে তোমার life script, injunction, driver, time structuring,rackets, game এগুলো বোঝার চেষ্টা করি।
তোমার life script টা তুমি আগেই লেখে ফেলেছো।script matrix এ counter injunctions পেয়েছো আমার এবং তোমার বাবার কাছ থেকেই।আমি বুঝতে পারি তোমার মনের গভীরে কী চলছে, কী তোমাকে চালিত করে, এবং কোন কথাগুলো তোমার ওপর প্রভাব ফেলে। এই জ্ঞান আমাকে তোমার জীবনের নানা সময়ে দিকনির্দেশনা দিতে সাহায্য করেছে এবং আগামীতেও করবে।
তুমি জীবনে যা কিছু করবে, আমি সবসময় তোমার পাশে আছি, তোমার আনন্দ, কষ্ট সবকিছুর সাথেই। নিজের প্রতি আস্থা রাখো এবং বিশ্বাস করো, তুমি যা কিছু করবে, ভালোবাসা ও সততার সাথে করো।
ভালো থেকো, সবসময় জানবে যে তুমি যা কিছু করো না কেন, আমি তোমাকে নিয়ে গর্বিত।
আল্লাহ আমার সন্তানদেরকে আমার চক্ষু শীতলকারী করুন।
ইতি,
তোমার আম্মু
১৯/১০/২০২৪
Friends
naznin shamim
@nazninshamim
Md Mofiz
@mdmofiz
MAHMUD HAYAT
@mahmudhayat
wajibad
@wajibad
MAHAJABIN AFROZE
@mahajabinafroze
সুবহা জাহান
@subhajahan
Intisar Jabed
@intisarjabed
মেঘ
@megh
রোদেলা শিশির
@rodelashishir
