Profile Photo

Kanej-RoksanaOffline

  • Kanej-Roksana
  • Profile picture of Kanej-Roksana

    Kanej-Roksana

    • 2 years, 1 month ago

    স্বপ্ন
    রূপ রোজকার মতো খেয়ে ঘুমুতে চলে গেছে। মা তার মাথার বালিশটা ঠিক করে দিয়ে মশারি টানিয়ে দিয়ে চলে গেল। রূপ প্রতিদিন এক খাবার খেতে চায়না। তাই মা তাকে বেশি বেশি ভেজিটেবল দিয়ে নুডুলস রান্না করে দিয়েছিল। সাথে রূপ একটু মোজো খেয়েছে। বাবা সফট ড্রিংকস খেতে নিষেধ করে দিয়েছে। কিন্তু মা একটা সফট ড্রিংকস কিনে ফ্রিজে রেখে দিয়েছিল। রূপের সফট ড্রিংকস খেতে ভিষণ ভালো লাগে।

    মুহূর্তে ঘুমিয়ে পরে রূপ। আর মাঝ রাতে স্বপ্ন দেখে রূপের ঘুম ভেংগে যায়। এই ধরনের স্বপ্ন সে আগেও দেখেছে। একটা পরিক্ষার হলে রূপ পরিক্ষা দিচ্ছে। প্রশ্নপত্র হাতে পেয়ে প্রথমে সে দ্রুত অংকগুলো দেখে নিলো। সবগুলো অংক কমন পরেছে। কিন্তু অংক করতে গিয়ে দেখে সূত্র মনে পড়ছে না। বুকে খুব ব্যাথা হচ্ছে। মাথা ঘোরাচ্ছে। তারপরেও যা লিখবে তখন দেখলো কলমে কালি নেই। কোন দাগ পড়ছে না। অনেক্ষণ চেষ্টা করলো। তারপর আরেকটা কলম ধার চাইলো বন্ধুর কাছে। কিন্তু সেই কলমটার ক্যাপটা কিছুতেই সে খুলতে পারছিল না। অনন্তকাল ধরে সে ক্যাপ খোলার চেষ্টা চালিয়ে গেল। তার মাথা ঘুরছে। বুকে প্রচন্ড চাপ লাগছে। এই দুঃসময়ে তার ঘুম ভেংগে গেল। ঘুম ভেংগে যাওয়ায় সে প্রথমেই নিজেকে আস্বস্ত করলো এটা একটা স্বপ্ন। তারপরে রান্নাঘরে একটা শব্দ শুনতে পেল। মনে হয় ইদুর। তারপরে রাস্তায় একটি ট্রাক চলার শব্দ শুনতে পেল। এভাবে অনেক্ষণ যাওয়ার পরে সে ঘুমিয়ে পরলো।

    পরের দিন ডিম আর পরোটা খেয়ে রূপ খুব ভোরেই স্কুলে চলে গেল। অংক পরিক্ষা খুব ভালো দিল। বাসায় ফিরে মাকে গতরাতের স্বপ্নটার কথা বললো।

    -জানো মাম্মি খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি আজ রাতে!
    -গতরাতে। তার মা সময়কাল ঠিক করে দেয়।
    -হু, দেখি কি। অংক পরিক্ষার একটা সূত্রও মনে পড়ছে না।
    -এরপরে কলম দিয়ে লিখতে পারছিলাম না। তারপর আরেকজনের কলম ধার করে দেখি ক্যাপ খুলতে পারছি না।

    মাম্মি কোন কথা না বলেই রূপের দিকে এক বাটি পোলাও এগিয়ে দিল। মুরগির রোস্ট দিয়ে পোলাও খেতে খেতে রূপ ভাবলো এই ধরনের স্বপ্ন সে এই জীবনে আরো কয়েকবার দেখেছে। আপাতত স্বপ্নের চিন্তা বাদ দিয়ে সে পোলাও খাওয়ায় মন দিল। পোলাও ও মুরগির রোস্ট তার প্রিয় খাবার। সাথে আছে বড় বড় আলুর টুকরা। মুরগির মাংস আর আলু দিয়ে পোলাও মেখে মুখে দিতে দিতে রূপের মনে হলো এই স্বপ্ন সে আরো অনেক বার দেখবে।

    8
    4 Comments
    • চমৎকার লেখনী 🤍🌸

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 21 October 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • আমিও এই স্বপ্ন বারবার দেখেছি

Skip to toolbar