-
তারা গোনা রাতে
পকেট হাতড়ে দেশলাই বের করি। জ্বলন্ত শিখায় জ্বলে যায় ভালোবাসার নিকোটিন। প্রবল বাতাস আমাকে জড়িয়ে ধরে পরম বন্ধুর মতো। আমি পিক আপে গা হেলিয়ে বসে বসে তারা গুনি অথবা গুনি না। এই তারা গুলোর হিসেব রাখা খুব ঝামেলার, যখন জীবনের হিসেব মেলাতে পাড়ি নি। বার বার ভুল করি, ভুলে ভুলে ভুল জন্ম। পিক আপের ব্যাকে আমার সঙ্গী ওই পাগলা রফিক। শালা দেশি মদ গিলে কাকে যেন খিস্তি করি। আমি শুয়ে পড়ি। স্বচ্ছ আকাশ। বাতাসের প্রবল আলোড়ন। রফিক পাগলা খিস্তি করে ঢেকুর তুলতে তুলতে। শালা এবার বমি করে ভাসাবে। করুক। আকাশের তারা গুলো কত দুরের? রাতের কালো রাস্তায় দু একটা গাড়ি আশ পাশ দিয়ে চলে যায়।
মাদারচোদ চাপ দিস কেন? পাগলা খিস্তি করে। আমি হাসি, রফিক বমি করে ফেলেছে। ভাগ্য ভালো রাস্তায় বমি করেছে। নয়তো আজ বারোটা বাজতো। আমি হাসি। অকারনে বোকার মতো হাসি। পাগল এখন বসে বসে ঝিমুচ্ছে। কাঁচায় বাঁধা পুটুলি খুলে টাকা গোনে ।
কত হল রে রফিক?
দুইশ তেতাল্লিশ। নাহ দুইশ এগার। জড়ানো কণ্ঠে ঢুলে ঢুলে সে বলে।
তুই তো বড় লোক হয়ে গেলি রে পাগলা।
রফিক হাসে।
এত টাকা দিয়ে কি করবি রে পাগলা?
এবার আলতা বানুর জন্য একডা লাল শাড়ি কিনুম আর আলতা।হুম আলতাকে মানাবে ভালো।
আলতা বানু চার বছর আগে গলায় ফাঁস দিয়েছে।
পাগলা তবু হিসেব করে।
আর একশ লাগবে্…… নাহ্ নাহ একশ তের। রফিক বলতে বলতে ঢুলে পরে। হুস হারিয়ে ফেলেছে। ঠোঁট বেয়ে কষ নেমে আসে।
রফিক এখনো আলতার জন্য টাকা গোনে।
পিচ কালো রাস্তায় ছুটে চলা পিক আপে আমি কার জন্য তারা গুনি?
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam


