Profile Photo

Kanej-RoksanaOffline

  • Kanej-Roksana
  • Profile picture of Kanej-Roksana

    Kanej-Roksana

    • 2 years, 1 month ago

    কেনাকাটা

    নুর তার মামা আর মায়ের সঙ্গে নিউমার্কেটে গেছে মামার বিয়ের বাজার করতে। বিয়েতে যে এতো কাপড় চোপড় গয়নাগাটি আর এতো জিনিসপত্র কিনতে হয় নুর তা ভাবতেই পারে নাই। গত কয়েক দিন নুরের মা আর মামা কেনাকাটা করেছে। নুর ঘরেই ছিল এতোদিন। একা ঘরে বৃষ্টি আপুর সাথে এতোদিন তার খারাপ লাগেনি। কিন্তু কতোক্ষণ একা একা রান্নাবাটি খেলতে আর ভালো লাগে! মায়ের সঙ্গে বাইরে যেতে ইচ্ছে করে তার।

    তাই সকাল বেলা নুর আবদার করে মা আমি তোমাদের সঙ্গে যাব। মা ভাবলো আজ নাহয় নুর তাদের সঙ্গে যাক! বেচারা খুব একটা আবদার করে না। নুর একটা কচি কলাপাতা রংয়ের ফ্রক পরে মা আর মামার সঙ্গে রিকশায় চেপে নিউ মার্কেটে যাচ্ছে।

    নিউমার্কেটের গেটেই মামা তাকে আমসত্ব কিনে দেয়। একটা চকচকে আমসত্ব আরেকটা তামাটে আমসত্ব। নুর মামাকে বললো চকচকেটা কিনে দিতে। তারপরে মামা নুরের জন্য বড়ই কিনলো। মা সঙ্গে থাকা পানি দিয়ে কয়েকটা বড়ই ধুয়ে দিল। নুর একটা করে বড়ই মুখে দিয়ে চিবিয়ে খেয়ে টুক করে বিচিটা ফেলে দিচ্ছে। মা আর মামা নতুন মামির জন্য অনেকগুলো শাড়ি কিনলো। চকচকা নতুন শাড়িগুলো দেখতে এতো ভালো লাগছে! দুপুরে মামা তাদের বিরিয়ানি আর মোজো খাওয়ালো। এতো ভালো লাগছে দোকানের বিরিয়ানিটা! বিরিয়ানি খেতে আবার এখানে আসতে হবে ভাবলো নুর।

    মামা নুরকে একটা চেক ফ্রক কিনে দিল। নুরের যদিও আরেকটা ফ্রক বেশি পছন্দের ছিল কিন্তু মামার পছন্দেরটাই সে কিনলো। নুরের সবচেয়ে ভালো লাগছিল গ্লাসের ওপাশে থাকা শাড়িগুলো। কতোগুলো লাল, সবুজ, মেরুন, হলুদ ইত্যাদি রংয়ের শাড়ি ভাজ করে রেখে দেয়া। আর নতুন শাড়ির কী চমৎকার গন্ধ!
    নুর ভাবলো কবে সে বড় হবে আর কবে সে এই শাড়িগুলো কিনবে! শাড়িগুলো কেনার জন্য দ্রুতই বড় হতে হবে তাকে।

    অনেক দিন হয়ে গেছে। এতোদিনে নুর অনেক বড় হয়ে গেছে। পড়তে সে বিদেশে পাড়ি জমিয়েছে। এখন আর বড়দের কাপড় ভালো লাগে না তার। সুপার শপে গেলে ছোট বাচ্চাদের জামা জুতা খুব আগ্রহ নিয়ে দেখে সে। আজই একজোড়া বাচ্চাদের চেক কাপড়ের জুতা এতো পছন্দ হয়েছে যে সে না কিনে পারলো না। আহ! কী সুন্দর মিষ্টি গন্ধ যে জুতাটার! জুতা কিনে খুব ভালো লাগে নুরের।

    5
    2 Comments
Skip to toolbar