Profile Photo

Kanej-RoksanaOffline

  • Kanej-Roksana
  • Profile picture of Kanej-Roksana

    Kanej-Roksana

    1 year, 7 months ago

    তিন বোন

    খুব ভোরে উঠে সুমাইয়া, সায়মা ও বুশরা বসার ঘরে বসে আছে। আজ তাদের বাবা আসবে। তাদের বাবার সকাল নয়টায় আসার কথা। বাবা মালয়েশিয়া থেকে আজ সকালে ঢাকা আসবে শুনে তিনজনই খুব ভোরে ঘুম থেকে উঠে বসে আছে। এর মধ্যে মা উঠে রান্না করতে শুরু করেছে। মা তিন বোনের হাতে তিন বাটি নুডুলস দিয়ে গেছে। সবাই খেতে খেতে দরজার দিকে খেয়াল রাখে যেন একজন আরেকজনের চেয়ে আগে গিয়ে বাবার জন্য দরজা খুলতে পারে।

    অনেকক্ষণ কেটে যাওয়ার পরেও বাবার দেখা নেই। তিন বোন একবার বারান্দায় যায় আরেকবার জানালার কাছে যায় আবার দৌড়ে এসে সোফায় বসে। বাবা আসলে সবার আগে দরজা খুলতে হবে। আরো অনেকটা সময় কেটে যায়। না, বাবা আসছে না।

    তিনজন এবার বারান্দায় গিয়ে একটু রান্নাবাটি খেলে নেয়। খেলতে খেলতে সময় চলে যায়। হঠাৎই কলিং বেল বেজে ওঠে। বাবা এসেছে এসেছে বলে দৌড় দেয় তিনজনে। দরজার উপর হুমড়ি খেয়ে পরে। সুমাইয়া সবার বড়। সেই দরজা খোলে। না, বাবা না। দুধওয়ালা এসেছে। দুধের বোতল ফ্রিজে রেখে আসে সায়মা। দরজা বন্ধ করে আবার তিনবোন জানালার কাছে ছুটে যায়। জানালার সঙ্গে লতানো অপারাজিতা গাছে ফুল এসেছে। কে ফুলটা আগে দেখেছে এটা নিয়ে ঝগড়া শুরু হয়। সবুজ পাতার মধ্যে লুকিয়ে থাকা নীল ফুল দেখতে দেখতে কলিং বেল বাজে। এবার আর কেউ নড়ার আগেই সায়মা গিয়ে দরজা খুলে দেয়। অন্য দুইজনও ছুট লাগায়।
    -বাবা এসেছে। বাবা এসেছে।
    -কী খবর তোমাদের? আস সালামু আলাইকুম। বাবা বলে ওঠে।
    -ওয়ালাইকুম আস সালাম। তিনজন সমস্বরে চিৎকার করে ওঠে।

    তিনবোনই বাবার জুতা খুলে দেওয়ার জন্য তার পায়ের উপর ঝাপিয়ে পরে। এবার সুমাইয়া জিতে যায়। সবার আগে সেই বাবার কেডসের ফিতা খুলে ফেলে। তারপরে সায়মা জুতাটা খোলার জন্য টানাটানি করতে থাকে।

    বাবা অনেক চকোলেট, ফল আর মিষ্টি নিয়ে এসেছে। সেইসব একটু একটু খায় বুশরা। কিন্তু তার কান কলিং বেলের দিকে। একটু পরে ফুপি আসবে। সবার আগে সে ছুটে গিয়ে দরজা খুলে ফুপির জুতা খুলে দেবে। আগের দুইবার সুমাইয়া ও সায়মা জিতেছে। এবার সে জিতবেই জিতবে।

    6
    2 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 27 October 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Friends

Profile Photo
Rokter Sagor
@roktersagor
Profile Photo
Promit Chowdhury
@promitchowdhury
Profile Photo
Mahmudul Hasan
@mahmudulhasan1
Profile Photo
Emran Hasan Najmul
@emranhasannajmul
Profile Photo
Arif
@arif1
Profile Photo
Dipankar Shuva
@dipu42dramagmail-com
Profile Photo
Maizbhandari Sufi Academy
@maizbhandarisufiacademy
Profile Photo
Sharmin
@sharmin1
Skip to toolbar