-
আর্টিস্ট
কবির মোরগের ছবি আকা শেষ করেছে। আজ আর্ট ক্লাসে জমা দেবে। আর্ট মিস শায়লা শিল্প কর্ম জমা দেয়ার লাস্ট ডেট ঠিক করেছে সাতাশ অক্টোবর। অনেক রাত জেগে ছবি একেছে কবির। সকালে ঘুম থেকে উঠে আবার একটু রংগুলো ঠিক করে দেয়। কাল রাত থেকেই কবিরের অনেক ভালো লাগছে। এখন তার মাথায় সেই রেশটাই ছড়িয়ে পরে।
সকালে মা তার পছন্দের খাবার পরোটা গরুর মাংস দিলনা। ফ্রিজে গরুর মাংস আছে কবির জানে। অন্য সময় হলে কবির গরুর মাংস গরম করে না দিলে খেত না। কিন্তু এখন সে ডিম ভাজি দিয়ে ভাত খেয়ে নিল।
স্কুলে প্রথম দুই ক্লাসে কবির পড়া পারলো না। মিস কিছুক্ষণ বকলো। কবির কিছুই বললো না। সারারাত সে ছবি একেছে পড়বে কখন! মিসকে এসব বোঝানো যাবেনা। যদি সে বলে মিস ছবি একেছি তাহলে মিস বলবে ‘বিকেলে কী করেছিলে? অবসর সময়ে ছবি আকবে।’ তারচেয়ে চুপ করে থাকা ভালো। মিসের বকাবকি তার এক কান দিয়ে ঢুকে আরেক কান দিয়ে বেরিয়ে গেল। সকাল থেকে যে ভালো লাগাটা কাজ করেছে তাতেই সে আর কোন কথা বললো না।
টিফিনের ছুটিতে প্রতিদিন স্কুলের ক্রিকেট টিমে খেলতে চায় কবির। তাকে অন্যরা দলে নিতে চায়না। আজ কবিরের ভ্রুক্ষেপ নেই। উদাসীন হয়ে সে অন্যদের খেলা দেখতে লাগলো। সাদমান দুইটা চার পিটালো। সবাই খুব বাহবা দিচ্ছে। কবির এপ্রিসিয়েশনের ভংগীতে চাইলো তার দিকে। এই পর্যন্তই। একবারও ব্যাট করতে চাইলো না। অন্যদিনগুলোতে ব্যাটিং করার জন্য অনেক কথা বলতো কবির। তার চোখে প্রবল আকাঙ্ক্ষা দেখা দিতো। আজ সে মাঠের পাশে চুপ করে বসে রইলো।
শেষ প্রিয়ডে আর্ট হবে। মিস আসার পরে সবার মতো কবিরও তার আকা ছবিটা জমা দিয়ে অন্যদের আকাআকি দেখতে লাগলো। মিস তার আকা ছবিটা বারবার ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলো। সপ্রশংস দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলো। অন্যরাও তার আকা ছবির প্রশংসা করলো অনেক।
কবিরের অনেক ভালো লাগছিল। সে হেটেই স্কুল থেকে বাড়ি ফিরলো। একটা গাড়ি ছুটে যাওয়ার সময় রাস্তায় জমে থাকা পানি ছিটকে এসে তার প্যান্টে লাগলো। বাসায় ফিরে যেয়ে গোসল করার সময় নিজেই সে প্যান্ট আর শার্ট ধুয়ে ছাদে শুকাতে দিল। আজ কবির আর্টিস্ট হয়ে গেছে। রাস্তায় জমে থাকা পানি নিজেই ধুয়ে ফেলবে সে।
2 Comments
Friends
Sayed Mohammad Farid
@sayedmohammadfarid
খালেদা আক্তার
@khaledaakhter
সাদিয়া আক্তার রিমি
@sadiaakterreme
Kazi Adam
@kaziadam
রুদ্র অরণ্য
@click
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
Md Shah Jalal Masim
@mdshahjalalmasim
রাশেদ শাহরিয়ার
@rashed-sahriargmail-com
ujjal mutsuddi
@ujjalmutsuddi


তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 29 October 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!