Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • **ব্যর্থ সমাজ**

    ব্যর্থ সমাজের গভীরে থাকে ঘুম,
    জ্ঞান-বিজ্ঞান সেখানে এক মলিন ধ্বংসস্তূপ।
    শ্লোগানে জাগে মানুষ, সত্যে নয় কখনও,
    পাঠাগার শূন্য, উপাসনালয় হয় সংখ্যা গণনীয়।

    চিন্তাশীল হৃদয় সেখানে বিরল এক রত্ন,
    তার বিপরীতে বোকামি, মূর্খতা শতগুণে পূর্ণ।
    প্রতিটি জ্ঞানী শব্দের বিপরীতে পচা কথার বৃষ্টি,
    সমাধান নয়, দোষারোপেই সবার দৃষ্টি।

    অর্থহীন সুরে মেতে ওঠে লাখো প্রাণ,
    সস্তা বিনোদনে মুগ্ধ সমাজ, মুখে নয় মান।
    সস্তা গানে হাসি খোঁজে, বাণী খোঁজে নাকো,
    সত্য যে কঠিন, সে তিক্ত, কেউ নেয় না তাতে মাখো।

    নেতার পূজা চলে দেবতা রূপে,
    এক দল পূজে, অন্য দল ভেঙে ফেলে তাতে।
    খেলার নামে আসে নেশা, সময় কেটে যায়,
    সমস্যার গভীরতা সেখানে ছুঁতে নাহি পায়।

    চিন্তাশীলরা এখানে একা, তাদের নেই কদর,
    সত্য বলে যারা, তাদের সামনে হয় প্রহর।
    মিথ্যা আর আজেবাজে হাসিতে মেতে থাকা,
    যার কাছে বাস্তব, তাকে কেউ দিতে চায় না রাখা।

    অজ্ঞদের হাতে ভাগ্য বাঁধা, কেবল ছলনায়,
    একটি মত থাকে সবার, যেন জ্ঞানে ঢাকা গলনায়।
    ব্যর্থতার চক্রে মানুষকে ক’রে তুলে ব্যর্থ,
    এই সমাজে সবার যেমন মত, তেমন সবই বার্থ।

    ব্যর্থ সমাজের গভীরে শিকড় গাঁথা,
    সেখানে চিন্তাশীলের দামে নেই কোনো প্রথা।
    মিথ্যা আর ছলনায় পূর্ণ, খোঁজে শুধু মায়া,
    এই ব্যর্থ সমাজে সত্যই হয় দয়াহীন ছায়া।

    5
    2 Comments
    • পাঠাগার শূন্য, উপাসনালয় হয় সংখ্যা গণনীয়।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 04 November 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar