-
🏄নেভাদা’র ভোরের আলো 🌍
(কছের বন্ধুর উদ্দেশ্যে নিবেদিত)
-জাহিদুল জামিআমি নেভাদার ভোরের আলোয় দেখি,
দূরের পাহাড় যেন আমায় ডাকছে
বুকে টানার আকুলতায়।
সোনালি আলোয় ভাসছে ডাফোডিল ফুল,
আর সবুজ ঘাসের বিছানা,
নরম সোনালি রোদে শিশিরে ভেজা রুপালি আলপনা।প্রথম আলোয় ফুলেরা অভিবাদন জানায়,
যেন আমার বন্ধুর ছোঁয়া স্পর্শ করে আদরে ভরে দেয়,
ভালোবাসায় মাখা এক কোমল স্পর্শের অপেক্ষা,
যেখানে আকাশ আর মাটি মিলে যায়
একত্রে ভালোবাসার আভাসে।বাতাসে মিশে যায় বুনোফুলের সুরভি,
আমার বন্ধুর হাসির মতো নির্মল,
স্নিগ্ধতা ছড়ায় চারপাশে,
নেভাদার প্রান্তরে এক বুক শান্তি,
যেখানে মন বলে, তুমি আছো আমার কাছে।পাহাড়ের কোলে সূর্য্য ওঠে আলোর খেলা করে,
মনে হয় বন্ধুর হাসিমুখ, মায়ায় ভরা, আলোয় ভরা।
হাতে হাত রেখে হেঁটে চলি, স্নিগ্ধতায় ডুবে থাকি,
বন্ধু আমার পাশে থাকে ভোরের আলোয়,
শান্তি মাখানো সে পথে।সবুজ গাছপালায় হেসে ওঠে পাখিদের গুঞ্জন,
ভালোবাসার সুরে মিশে যায় বন্ধু আমার হৃদয়ের সুরে,
আবারো আসবে এই মধুর প্রভাত,
যেখানে বন্ধু তুমি আর আমি হব একত্রে,
নেভাদার নিস্তব্ধতায় মগ্ন।আলো আর অন্ধকারের সীমানায়,
আমাদের গল্প রচিত হয়,
প্রকৃতির মাঝে একান্ত মুহূর্তে,
যেন রূপকথা রচিত হয়।
তুমি পাশে থেকে আলোর মতো পথ দেখাও,
আমার হৃদয়ের সবটুকু দিয়ে ভালোবাসায়
ডুবিয়ে রাখো।
07.11.20242 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 10 November 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Redwan Khan
@redwan-khan
MD-ISLAM
@md-islam
মোঃ সাইফুল ইসলাম
@saif007
Ahmed Aryan
@aryan8989
Niaz Aziz Dip
@niazdip
Md.Mohsin Ali
@fivertrading007gmail-com
ফারজানা আক্তার জেমী
@jemi2021
Md Akamot Ali-Abdullah
@md-akamot-ali-abdullah


ভালো লাগলো