-
কবিতার নামঃ জীববৈচিত্র্যের আহ্বান
কলমেঃ মোহাম্মদ শাহজামান শুভ
০৯/১১/২০২৪জীববৈচিত্র্য হারায়, ভাঙে প্রকৃতির বীণা,
মরছে যে প্রাণী, বৃক্ষ; দাও তারে শোকগাঁথা।
মানুষের ব্যবহারে পৃথিবী ক্লান্ত,
নিশ্চিহ্ন হয়ে যায় জীবের স্বর্গ, বনের প্রান্ত।নগরায়ন, লোভের ফাঁদে পড়ছে বনভূমি,
নষ্ট করে জলাশয়, যেন প্রকৃতি বোবা ভূমি।
সুন্দরবনের বাঘ, হরিণের ডাকে যে ব্যথা,
মানুষের নিঃশ্বাসেই আজ তারা অন্ধকারে মেলে হাত।কালো হাঁস, নীল গাই, মিঠা পানির কুমির,
এরা কি আমাদের বন্ধু নয়? নেই আমাদের অধিকার?
তবু কেন তাদের ধ্বংস করি নিজের তরে?
প্রকৃতির রক্ষক আমরা, নই তো আমরা ভক্ষক তারই কোলের।সংরক্ষণ চাই আজ, চাই একত্রীত উদ্যোগ,
অরণ্য, প্রাণী, বনভূমি রক্ষা হোক যোগ।
মানুষ হোক সচেতন, হৃদয়ে আসুক বোধ,
এই পৃথিবীকে রাখি জীবনের জন্য রক্ষাকবচ।প্রকৃতির আহ্বান শোনো, জীবনের জয়গান,
সংরক্ষণে জাগো সবাই, মিলুক প্রাণের প্রণবান।
তবেই ফুটবে রঙিন ফুল, বনে উঠবে মধুর গান,
সুন্দর হবে পৃথিবী, হোক নতুন জীবনের সম্মান।
Friends
Nayem Hasanat
@nayem75
সিরাজুল ইসলাম
@sherajulislam
Antor Bosu Antu
@antu
আশরাফুল আলম রিশি
@rishi
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
মানিকুল ইসলাম মানিক (কবি/সাহিত্যিক)
@manik123mmmgmail-com
Sol Nova
@tasnuvatamanna
মেহেদী মারুফ
@maruf1
Kazi Adam
@kaziadam

