Profile Photo

Kanej-RoksanaOffline

  • Kanej-Roksana
  • Profile picture of Kanej-Roksana

    Kanej-Roksana

    1 year, 7 months ago

    মিরাকল
    আজ সকালে ঘুম থেকে উঠেই নীল ডিসাইড করে ফেলেছে যে সে আজ অনেক ভালো ভালো কাজ করবে। নীল যাকে সবাই দুষ্ট ছেলে হিসেবেই চেনে তার এমন ভালো ভালো কাজ করার ডিসিশানের পিছনে বিশাল এক ইতিহাস আছে। নীল সকাল বেলা বেসিনের সামনে দাঁড়িয়ে দাত মাজার সময় ডিসিশানটা নিয়ে ফেলে। সকালে নিচে নামার সময় দৌড়ে সিড়ি দিয়ে না নেমে আস্তে আস্তে হেটে নামে সে। ড্রাইভার ভাইয়া ময়লা বোতল খুলে পানি খাওয়ার সময় নিজের বোতল এগিয়ে দেয়। স্কুল ব্যাগ নিয়ে আস্তে ধীরে ক্লাসরুমে ঢুকে। ক্লাস চলার সময় কোন কাটাকুটি খেলা না খেলে টিচারদের কথা মন দিয়ে শোনার চেষ্টা করে।

    বিপত্তি মানে ওই ডিফিকাল্টিজ শুরু হলো টিফিন পিরিয়ডে। এক ছেলে ইচ্ছে করে তাকে ঠেলা দিয়ে পায়ের উপর পারা দিয়ে চলে যায়। নীল খান সকাল থেকে ভালো ভালো কাজ করার চেষ্টাটা এবার আর চালিয়ে যেতে পারে না। সেও দুম করে ছেলেটার পিছনে এক কিল বসিয়ে দেয়। এমন মহত হওয়ার প্রচেষ্টাটা সে পানিতে ফেলে না দিয়ে আবার ট্রাই করে কিন্তু না চাইতেও এক মেয়ের সঙ্গে তার ধাক্কা লেগে যায়। আর মেয়েরা যেমন হয় এই ধাক্কার পিছনে আচমকা লেগে যাওয়ার বদলে তার পুর্বেকার নটি স্বভাবকে উল্লেখ করে অনেক কমপ্লেইন করে মিসকে। মিসও কোন সাধু লোক না। নীলের সারাদিনের ভদ্র হওয়ার এফোর্টের দিকে কোন নজর না দিয়েই সে কবে কী করেছে তার লিস্ট দিতে শুরু করে। নীল মনে মনে ভাবে এর চেয়ে দুষ্টু ছেলে হিসেবেই সে ভালো ছিল। তাও সে ভালো হওয়ার প্রাণপন চেষ্টা করে যেতে থাকে।

    মাঠের কোনায় পরে থাকা কলার খোসা তুলে নিয়ে ময়লা ফেলার ডাস্টবিনে ফেলে নীল। ফেরার পথে গাড়ি থেকে নেমে টিফিনবক্সে পরে থাকা একটা আপেল একজন ভিক্ষুককে দেয়। আরো কয়েকজন এসে পরায় ড্রাইভার ভাইয়ার থেকে টাকা ধার করে তাদের দেয়। বাসায় এসে প্রায় ঠান্ডা হয়ে যাওয়া তরকারি দিয়ে ভাত খায়। অন্যদিন হলে এই খাবার সে ছুয়েও দেখতো না। কিন্তু আজ সবকিছু আলাদা। সে ভালো কাজ করার চেষ্টা করছে। আদি ভাইয়া তাকে বলেছে ভালো কাজ করলে অনেক মিরাকল হয়।

    আদি ভাইয়া তাকে সপ্তাহে একদিন ছবি আকা শেখায়। আদি ভাইয়া অসাধারণ সব ছবি আকে। নীল ফুল, সমুদ্র আর প্রজাপতি এসবের ছবি আকতে তাকে বেগ পেতে হয় না। মানুষ, খরগোশ আর বনের ছবি আকে সে। আর কি সব রং করে ফেলে যে চাদের আলো আর চাদের ছবি দেখলে নীলের মন কেমন করে ওঠে। তার বিষ্ময়ের ঘোর কাটে না। নীলও চায় আদি ভাইয়ার মতো ছবি আকতে। আদি ভাইয়া তাকে বলেছে ভালো ছবি আকতে হলে ভালো ভালো কাজ করতে হয়। ভালো কাজ করলে মিরাকল হয়। আকা ছবিগুলো জীবন পেয়ে যায়।

    রান্নাঘরের এক কোনায় বসে বুয়ার ছেলে বই পড়ছিল। নীল তাকে তার ঘরে নিয়ে যায়। একটা চেয়ারে বসিয়ে স্টোরিবুকগুলো তার হাতে তুলে দেয়। বুয়ার ছেলে রাকিব নিজের সৌভাগ্যকে বিশ্বাস করতে পারছিল না। বইগুলো হাতে নিয়ে সে নেড়েচেড়ে দেখতে থাকে। নীলের ব্যাপারটা অনেক ভালো লাগে। এটা এমন একটা ভালো কাজ যেটা করে সে সত্যিই অনেক খুশি হয়। তার চোখে পানি এসে যায়। তার ভীষণ ভালো লাগছে। ছবি সে আকতে পারুক আর না পারুক এরকম ভালো কাজ সে বারবার করতে চায়।

    4
    1 Comment
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 12 November 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Friends

Profile Photo
Rokter Sagor
@roktersagor
Profile Photo
Promit Chowdhury
@promitchowdhury
Profile Photo
Mahmudul Hasan
@mahmudulhasan1
Profile Photo
Emran Hasan Najmul
@emranhasannajmul
Profile Photo
Arif
@arif1
Profile Photo
Dipankar Shuva
@dipu42dramagmail-com
Profile Photo
Maizbhandari Sufi Academy
@maizbhandarisufiacademy
Profile Photo
Sharmin
@sharmin1
Skip to toolbar