Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • কবিতার নামঃ লজ্জাবতী
    কলমেঃ মোহাম্মদ শাহজামান শুভ
    তারিখঃ ১০/১১/২০২৪

    নিঃশব্দে বসে থাকে লজ্জাবতী,
    নীরবতা তার স্বভাব, তার লাজ।
    আঙুলের স্পর্শে তবু চমকে উঠে সে,
    নুয়ে পড়ে, মাটির কাছে আনে সাজ।

    তবে কি তারও লজ্জা আছে,
    মানুষের মতোই মনের ভার?
    ছোঁয়ার সাথে সাথে সে গুটিয়ে যায়,
    বুনে চলে মৌনতার কারুকার।

    গাছেরা কি তবে অনুভব করে,
    নীরবে, নিভৃতে কাঁদে কি তারা?
    জগদীশচন্দ্রের যন্ত্রে উঠে কাঁপে,
    দেখায় তাদের গোপন যন্ত্রণা সারা।

    স্পর্শে ঝরে খনিজের স্রোত,
    গুঁটি গুঁটি পাতা নুয়ে পড়ে ধীরে।
    দুটি পাতা মিলে বন্ধ করে ফাঁক,
    গড়ে তোলে একান্ত নীরবে।

    এই একাকী লজ্জাবতী, তারও ভাষা,
    ছুঁলে নড়ে, ভেঙে দেয় সব বাঁধা।
    নিঃশব্দ অনুভবে মেলে নিজের সুর,
    গোপনে লুকিয়ে রাখে তার সব কথা।

    3
    1 Comment
Skip to toolbar