Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • কবিতার নামঃ- শিক্ষা নয়, চাই মানুষ হওয়া
    কলমেঃ মোহাম্মদ শাহজামান শুভ
    তারিখঃ ১১/১১/২০২৪

    শিক্ষিত হওয়া মানেই ভালো মানুষ হওয়া নয়,
    পাঠ্য বইয়ের জ্ঞানেই মানবতা শেষ নয়।
    শুধু ডিগ্রি, শুধু সনদে, কি হয় মানুষ চেনা?
    মানুষ হওয়ার জন্য চাই হৃদয়ের গহীনে গড়া বেদনা।

    শিক্ষা যদি মানবতার পথে না আসে,
    সে শিক্ষা বয়ে আনে কেবল অন্ধকারের ফাঁসে।
    মানবিকতা যদি থাকে না মনে,
    শিক্ষার আলো হারায় অন্তরে।

    দেখো শিক্ষিত সমাজে, কোথায় আজ মানসিকতা?
    দেখো উচ্চতার অহংকারে, কত মানুষ হারায় সহমর্মিতা।
    সত্যিকারের মানুষ হওয়া কত কঠিন,
    শিক্ষা যার পথে শুধুই প্রতিনিয়ত ক্ষীণ।

    আসল মানুষ তারা, যে জানে সম্মান দিতে,
    অন্যের সুখে হাসতে, দুঃখে পাশে দাঁড়াতে।
    মানুষ হওয়া মানে শুধু বিদ্যা অর্জন নয়,
    বরং অন্তরে বোনা হয় মমতা ও ভালোবাসার সুতোয়।

    মানবিক শিক্ষা চাই, চাই মানুষের মতো বাঁচা,
    শুধু শিক্ষিত হওয়া নয়, মানুষ হওয়াই সেরা।
    নেতৃত্বে মানসিকতা, কর্মে নৈতিকতার পথে,
    এই তো আসল শিক্ষা, জীবনকে আলোকিত করে।

    4
    1 Comment
Skip to toolbar