-
২৪শে আগষ্ট ; ১টি সত্যের ফয়সালা 》》》》》》》》》》》》》》》
মোহাম্মাদ মনিরুজ্জামান খাননীল পাঞ্জাবী’টা পুরোপুরি শ্রথিত;চব্বিশতম আগষ্টের
দীপক দিন,
প্রণয়ে স্বাধীনতা হরনের !
একটি অদত্ত অঙ্গীকার:সত্যি”টা অন্ধকারের মিছিলে
অপঘাতে তলিয়ে যাবার !
সুকুমার অঙ্গনে যে বৃত্তাকার শৈল্পিক জলকূপ,
আঙ্গূলে আঙ্গুলে তুমি ছুঁয়েছিলে জল ।
আর আমি নিতান্তই চক্ষুশূল !
যতো অর্থহীন অনুভূতি তোমাতে;
নিদারুণ কষ্ট’টা রঙিন আইসক্রীম হাতে
আরেকটি ভীন্ন শখের মিশ্র গরল !
রেশমী চুড়ি, এক মোট ছাই বর্ণ
তোমার জন্য অন্তর্দাহ ভীষণ বাড়াবাড়ি !
চব্বিশটি সুক্ষ্ণ সুক্ষ্ণ স্বর্ণ সুতার কারুশিল্প,
সাদা ঝিকিমিকি চুড়িগুলো ;
অপারগতার আক্ষেপ ছড়াছড়ি ।
পাঁচটি পাপড়ি যাহা কাঠ গোলাপ ; হলুদ- সাদা
মুঠোয় ভরে ধরেছ তোমার নামে
কাঁচের চারকোণা বিভ্রম !
ফুলগুলো নীল নীল অপরাজিতা : ওখানেই দেখ
পাঞ্জাবীটার ছেঁড়া টুকড়োগুলো নিরস
প্রেমের ফুটন্ত অহম !
চতুর্থ মাত্রা নিয়ে স্বাধীন চারুকলা’য় আমি এখনো
তোমার ইচ্ছা অনিচ্ছায় পরাধীন।
কী করে মাত্রাহীন এতোটা উদ্ধত হও ; তুমি চাইছ না,
আমি হবো চির উন্নত প্রেমের অধীন !
রাজু ভাষ্কর্য ; সন্ত্রাস বিরোধী প্রতীক ! চত্বরে পরষ্পর
কাঁচা ঝাল, অম্ল মধুর গরম চা’য়ে তিক্ততার
উত্তাপে পুড়লো কী হৃদয় ?
অতৃপ্তির তৃষা ; একটি বোতলে খনিজজাত পানি-
অযত্নে কি পিপাসা জুড়ায় ?
বাটা সিগন্যাল ! একটি দালানের ভিতরবাড়ি অধুনা
সাজ ভূষণ ,
বাড়িটাতে সবুজের ভূমিকা অসামান্য !
পরাণ কেহ চায় ; আশে পাশে প্রাচীর ঘিরে
নিষ্ঠুরতার গহীণ অরন্য !
অসহ্য মিষ্টি’টা হিমশীতল ! ক্রিষ্টাল গ্লাসে মন –
মোহিনীর সুস্বাদু ফালুদা,
গোলাপী হতাশে পরিপূর্ণ !
আট ঘন্টার একটি সুদীর্ঘ সময় ; ষোল’টি বছর
হৃদয়ের পূণর্বাসন চাইবো আর কতো ?
আমাতে-তুমি চিরন্তন জুটি অনিবার্য সত্য !
এখানেই যতো বিপত্তি, অনীহা ! কেবল একটি সত্যি
তোমার অন্তর ভীরু ভীরু
উচ্চারণে ন যযৌ ন তস্থৌ !
ফেরারী রিক্সাওয়ালা ! আহার প্রয়োজন, জীবন
বাঁচানোর, অভাবের ভালবাসা গুছানোর দহন । না ভান ?
তিনটি চাকা ঘুরে তিলোত্তমা নগর অহরহ !
যেরকম হুড তুলে রিক্সা চলে, আজ আমাতে কিন্তু
তুমি বিচলিত নহো !
দুটি পথ বিভাগ শুরু হয়েছে মাত্র !
এই রয়েছ মনের প্রাণ খুলে, পরক্ষণেই ছাড়িয়ে
নিয়েছ তোমাকে চৌকশ হস্তক্ষেপে সর্বত্র !
আমি কি অযথাই এতোদিন ছিলাম মন্ত্রমুগ্ধ শুন্য ?
শরৎ ! নীলের গভীরে সাদা মেঘের সখ্যতা
অন্তহীন ! উত্তপ্ত প্রিয় ঋতু ! বৃষ্টিপাত জমিনে না নামা প্রার্থনীয় ; দিনভর সূর্য নয়, তোমার দক্ষ হাতে কা়শবন ধ্বংসপ্রাপ্ত !
সেই ধ্বংসস্তুপ ; সম্পূর্ণ শেষ হয়নি ! শেষ কথা ! শেষ
চিঠি , যেভাবে আসমান জমিন অকাট্য !
তোমার, আমার, লাল_সবুজ , আজকাল আমাদের
প্রাণের ঐশ্বর্যময়ী উজ্জ্বল মা”য়ের অনেক সামর্থ্য !
তোমার অকল্যানে আমার হলুদ শার্টের বুক পকেট হঠাৎ ফুটো !
যেন বিভীষিকাময় হর-কত ,
স্বনামখ্যাত প্রকৌশলী জামান স্বয়ংক্রিয় বাধ নির্মানে
ব্যর্থ । তরতাজা রঙগুলো ফুরিয়ে আমি কিন্তু আছি
মহা ফাপরে !
প্রণয়ের একদিন ;
কোন এক সুচিপত্রে কথাগুলো লেখা হয়েছিল, সাক্ষী
হয়ে যাব সপ্তম আকাশের হাশরে !
জমিনেই তুমি অচেনা ! তাই সাধ্য হবে না জান্নাতে
তোমার সুনাম খুঁজে পাওয়া !4 Comments-
-
সাহিত্য যখন সামাজিক পরিমন্ডল ভেদ করে
সত্যতার কোন কিছুই খুঁজে না পায় , তখন
অন্তর্দহনে কবি অভিমানে নিজেকে মনের
অভ্যন্তরে লুকিয়ে রাখে !
যা কিছু বোঝাপড়া হয় অন্তর্গত বোধ বুদ্ধি
দিয়ে “আসমানী প্রভূ”র সাথে । অগাধ বিশ্বাস
নিয়ে আমি যা করে থাকি ॥
সুতরাং সত্য’টা একান্ত নিজের ভিতরেই আছে !
‘অভিমানী মন’ সেই অগাধ বিশ্বাসটা আপনার
মনে সব সময় যেন অম্লান থাকে ,
এই শুভকামনাই রাখছি । । ।
২০।১১।২০২৪
মোহাম্মাদ মনিরুজ্জামান খান
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 20 November 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
দীর্ঘ দিন পারিবারিক ঝামেলা ও অসুস্থতার কারনে আমি “তুলট পরিবার” থেকে দূরে
ছিলাম ! এই দুঃসময়ে আমার লেখা– “২৪শে
আগষ্ট ; ১টি সত্যের ফয়সালা” আমাকে দারুণ
তৃপ্তি দিয়েছে !
আমি “তুলট পরিবারের প্রতি প্রাণের গভীরতম
উচ্ছাস নিয়ে ভালবাসা জ্ঞাপন করছি, অশেষ
কৃতজ্ঞতা প্রকাশ করছি ॥
সেই সাথে তুলট পরিবারের লেখকমঞ্চের সকল
লেখকদের জন্য অকৃত্রিম শুভকামনা !
জয় হোক লেখকমঞ্চের ॥
জয়তু তুলট কাগজ ॥
২০।১১।২০২৪
মোহাম্মাদ মনিরুজ্জামান খান
-
-

Md.Monyruzzaman Khan
- লিখতে ভীষণ ভাল লাগে।কিন্তু কিছুই জানি না।প্রিয় বই লোটা কম্বল! কাশ ও শিমুল ফুল প্রিয়। আরো প্রিয় রঙের হলুদ শর্ষে ফুল। প্রিয় লেখক স্যার হুমায়ুন আহমেদ। চিঠি লেখা আমার প্রিয় মাধ্যম। ভালবাসাবাসিও আমাকে দ্বীপ্ত করে। প্রেম অন্য রকমের আকর্ষণ করে, ব্যাপারটি অজানা। জ্যোৎস্না সবসময়ই আলোকিত রাখে আমাকে।
" বোকা জামান এবং অধরা জলপরীর কাব্যনামা" শিরোনামে একক কাব্যগ্রন্থ বের করার স্বপ্ন দেখছি। আমার লেখা ও সুরে দুটি গান সঙ্গীতা মিউজিক রিলিজ করেছে। গান লিখতে বেশি সাচ্ছন্দ্য বোধ করি। যদিও লিরিক্স লেখা অনেক জটিল কাজ মনে হয়।
তুলট" পরিবারের সকলকে আন্তরিক অভিনন্দন এবং অফুরান ভালোবাসা। জয়তু তুলট পরিবার"!
Friends
শায়েরুল ইসলাম
@shaerulislam
Ekhtiar Uddin
@ekhtiar2003
Abu Said Vuia
@shahadatur-rahman-sohel
রিফায়াত নিগার
@refayat-nigar
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
Jannatun Nur
@jannatun-nur
আজীমি
@azeemi
AdabenTatali
@adabentatali


সাহিত্য সত্য খুঁজে বেড়ায়; কিন্তু কোথায় পাবে তারে।