Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • কবিতার নাম: আদবের আলো
    কলমেঃ মোহাম্মদ শাহজামান শুভ
    তারিখঃ ১৯/১১/২০২৪

    আদব শেখায় বিনয়, শেখায় শুদ্ধ পথ,
    মানবিকতার সোপানে জাগায় মধুর রত।
    আচার আর শিষ্টি, সৌজন্যের ফুল,
    আদবের আলোয় জীবন হয় সুন্দর ও মধুময় তুল।

    আল্লাহর পথে চলি, করি পিতার সেবা,
    অতিথিকে সম্মান দিয়ে মুছি দুঃখ-ব্যথার কেবা।
    অহংকার ত্যাগ করি, হৃদয় করি প্রশান্ত,
    আদবের সৌরভ ছড়াই, গড়ি সমাজ শান্ত।

    আদবের শিক্ষায় উজ্জ্বল হোক পৃথিবী,
    নম্রতায় হোক ভরা মানুষের সব হৃদয়টি।
    শান্তির বারতা ছড়াক ধরণীর সবখানে,
    আদবের আলোতরী ভাসুক জীবনের বানে।

    5
    2 Comments
Skip to toolbar