Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • শিরোনাম: একা হৃদয়ের কান্না
    কলমেঃ মোহাম্মদ শাহজামান শুভ
    তারিখঃ ২৫/১১/২০২৪

    কেউ রাখেনি মনে আমায়,
    গেছে সবাই দূরে।
    ছায়া ফেলে হারিয়ে গেল,
    প্রিয় জনের সুরে।

    মায়ার বাঁধন খুলে দিয়ে,
    চলে গেল যে সব।
    শূন্য হৃদয় দুঃখে ভরা,
    নিভে যায় আলোর রব।

    স্মৃতিরা সব ডেকে আসে,
    ফেলে চোখে জল।
    যেন কেউ আর খুঁজবে না,
    হৃদয় রয়ে ছল।

    বাতাস বলে শান্তির কথা,
    অশ্রু বোঝে মন।
    তবু কেন হারাই সবার,
    প্রিয় সেই স্বপন।

    একাকীত্বে ভরা এ প্রাণ,
    তবু বাঁচতে চাই।
    হয়তো একদিন কেউ এসে,
    মুছবে দুঃখের ভাই।

    3
    2 Comments
Skip to toolbar