Profile Photo

মোহাম্মদ শাহজামান শুভOffline

  • Mohammad-Shahzaman
  • গর্ভে জীবনের গান
    কলমেঃ মোহাম্মদ শাহজামান শুভ

    কনসেপশনের আলোয় শুরু জীবনের দান,
    স্পার্ম আর ওভামের ছোঁয়ায় জেগে উঠুক প্রাণ।
    জার্মিনালে ছোট্ট জাইগোট খুঁজে নেয় পথ,
    ফ্যালোপিয়ানের বাঁকে পৌঁছায় মাতৃমনের মত।

    এমব্রায়োনিকে আঁকা হয় জীবনের মানচিত্র,
    প্লাসেন্টার ছায়ায় বাঁচার স্বপ্ন বিস্তৃত।
    অম্নিওটিক তরলে ভেসে চলে ছোট্ট প্রাণ,
    নাড়ির টানে মায়ের সাথে বেঁধে নেয় বন্ধন।

    এন্ডোডার্ম, মেসোডার্ম, এক্টোডার্মের খেলা,
    অঙ্গগুলো গড়ে ওঠে ধীরে ধীরে মেলা।
    ফেটালের পথে আসে পূর্ণতার ডাক,
    শ্বাস, হৃদস্পন্দনে জাগে নতুন এক আলোছায়ার ফাঁক।

    নবজীবনের উষ্ণতায় মাতৃত্বের হাসি,
    গর্ভে জীবনের গান, বিশ্বে সুখের বাতাসি।

    6
    4 Comments
    • বাহ! চমৎকার লিখন, কবি গুরু।।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 04 December 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • এমব্রায়োনিকে আঁকা হয় জীবনের মানচিত্র,
      প্লাসেন্টার ছায়ায় বাঁচার স্বপ্ন বিস্তৃত।

Skip to toolbar