-
রেজিয়া পাগল না
গল্পকার:–মোহাম্মদ শাহজামান শুভ
তারিখ:- ০৩/১২/২০২৪আমরা ছিলাম গ্রামের কিশোর দল। একদিন দুপুরবেলা রেজিয়া পাগলীকে ঘিরে বিরক্ত করছিলাম। তার খোঁড়া হাঁটা, এলোমেলো পোশাক আর অনবরত বিড়বিড় করে কথা বলার ধরন আমাদের মজা লাগছিল। হাসাহাসি আর উত্যক্ত করার মাঝেই হঠাৎ গ্রামের মুরুব্বি খেলু সরকার এসে হাজির।
তিনি রেজিয়ার দিকে তাকালেন, আমাদের ডেকে কাচারি ঘরে নিয়ে গেলেন। আমাদের সবাইকে মুড়ি খেতে দিলেন। আমরা মুড়ি চিবোতে চিবোতে ভাবছিলাম, খেলু দাদা এবার হয়তো আমাদের কঠিন বকাঝকা করবেন। কিন্তু তিনি শান্তভাবে বলতে শুরু করলেন, “শোন, রেজিয়া পাগল না। তোমাদের মতোই একসময় তার জীবনেও আনন্দ ছিল। কিন্তু তার দুটো ছেলেই দেশ গড়ার কাজে মৃত্যুবরণ করেছে। এক ছেলের লাশটাও সে দেখতে পায়নি। আরেক ছেলের লাশ পেয়েছিল, কিন্তু সনাক্ত করার কোনো চিহ্ন ছিল না। এমন কষ্ট সহ্য করা কি সম্ভব?”
খেলু দাদার কণ্ঠে ভারী এক শোক ছিল। তিনি বললেন, “রেজিয়া তো মায়ের মতোই। তার মনের সেই দুঃখ বোঝার চেষ্টা করো। মানুষকে বিরক্ত না করে তার পাশে দাঁড়াও।”
আমরা সবাই চুপ হয়ে গেলাম। মুহূর্তেই আমাদের মধ্যে অপরাধবোধ জেগে উঠল। বুঝতে পারলাম, আমরা একজন মায়ের গভীর কষ্টকে অবজ্ঞা করেছি।
সেদিন থেকে রেজিয়া পাগলী আমাদের কাছে আর ‘পাগল’ রইল না। তার দিকে তাকালে কেবলই মনে হতো, কীভাবে এক মা তার সন্তান হারিয়ে এই পৃথিবীতে টিকে আছে। আমরা আর কখনো তাকে বিরক্ত করিনি, বরং তাকে সাহায্য করার চেষ্টা করতাম। খেলু দাদার সেই কথাগুলো আমাদের জীবনের বড় এক শিক্ষা হয়ে রয়ে গেল।
3 Comments
Friends
Nayem Hasanat
@nayem75
সিরাজুল ইসলাম
@sherajulislam
Antor Bosu Antu
@antu
আশরাফুল আলম রিশি
@rishi
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
মানিকুল ইসলাম মানিক (কবি/সাহিত্যিক)
@manik123mmmgmail-com
Sol Nova
@tasnuvatamanna
মেহেদী মারুফ
@maruf1
Kazi Adam
@kaziadam

তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 05 December 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!