Profile Photo

SK MUNTASIM FUADOffline

  • Detyi89
  • Profile picture of SK MUNTASIM FUAD

    SK MUNTASIM FUAD

    • 1 year, 10 months ago

    একদা এক ছাত্র তার উস্তাদের কাছে প্রশ্ন করলো,
    -গুরুজি জীবনে সফলতার জন্য কোনটা গুরুত্বপূর্ণ? ফলাফল নাকি উস্তাদ?

    জবাবে উস্তাদ বললেন , দেখো ফলাফল স্থান, কাল, পাত্র ভেদে বিভিন্ন ধরনের হতে পারে। উদাহরণস্বরূপ কেউ লিখিত পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে, আবার কেউ বেসিকে ভালো ফলাফল করতে পারে, কেউ আত্ম উন্নয়নে ভালো ফলাফল করতে পারে, আবার কেউ অর্থনৈতিক ম্যানেজমেন্টে ভালো ফলাফল করতে পারে, কেউ গবেষণায় ভালো ফলাফল করতে পারে,আবার কেউ নেতৃত্বে ভালো ফলাফল করতে পারে তুমি কোনটা ভালো পারো সেটা আগে দেখো। সফলতার পথ অনেকগুলো। যে কোনো একটিতে তুমি সফল হতে পারো। আর এজন্যই উস্তাদ প্রয়োজন, ফলাফল নয়। একজন উপযুক্ত উস্তাদের কাছে থেকে তুমি যতটুকু সঠিক পরিবেশে শিখতে পারবে তাই তোমার জীবনে কাজে লাগবে। আজ হয়তো তুমি কাজে লাগাতে পারছো না তোমার অনভিজ্ঞতার জন্য কিন্তু এখান থেকে দশ বছর পর হয়তো এই দক্ষতাই তোমাকে সাফল্যের চুড়ায় নিয়ে যেতে পারে। এজন্য উস্তাদ বা শিক্ষক গুরুত্বপূর্ণ ফলাফলের থেকে।

Skip to toolbar