Profile Photo

Kishor KanokOffline

  • @KishorKanok
  • Profile picture of Kishor Kanok

    Kishor Kanok

    1 year, 8 months ago

    অভিবাদন তোমায় প্রিয়তমা’
    _কিশোর কনক

    আজ বহুদিন পর
    যেনো জীবন ঘড়ির কাটা ঠিক ঠিক চলছে
    দেহ-মন-প্রাণ-হৃদয়-অন্তর
    একে অপরের সাথে কথা বলছে।
    স্মৃতির আকাশ থেকে-সরে গেছে মেঘ
    ফিরে গেছে ফেরারী-মৌন আবেগ।
    মুখ তুলে চেয়েছে-বৈমুখ ভাগ্যবিধাতা
    ভাগ্যদেবী এনে-দিলো শুভ বারতা।

    অর্থহীনের শর্ত-অস্বীকার করলে তুমি
    বুকে সেই দুঃখ জমা।
    দুর্বিষহ দুর্দিনে থাকোনি পাশে
    তবু অভিবাদন-তোমায় প্রিয়তমা♪||

    তুমি আর তোমাদের বিদ্রুপ সয়ে সয়ে
    সত্যিই বাঁচতে শিখে গেছি।
    যা কিছুই হোক হাসি মুখে বলতে পারি
    এখখন আমি ভালো আছি।
    ভালো থাকতে আসলে-লাগেনা বাড়ি গাড়ি
    টাকা নয় নিজেকে-বদলানো দরকারী।

    যা কিছু আছে আমার-তাই ই বা কম কিসে
    জেনে শুনে চুমুক দিতে-চায় কে সাপের বিষে?
    আমার যা আছে তাই-নিয়ে সুখী আমি
    এ সুখের নাই দাড়ি কমা♪||

    মোহ কেটে গেলে প্রেম শূন্য হয়ে যায়
    সে প্রেম আর পূর্ণতা পায়না।
    বাইরে সবার লোকদেখানো প্রহসন
    মানবী কখনো দেবী হয়না।

    লাশকাটা ঘরে যদি-কাটা হয় নারীদেহ
    শকুনের দৃষ্টিতে-চাইবে জল্লাদও।
    চাইতেই পারে জানি-যে কেউ তোমার প্রেম
    বহুজন প্রেমে তুমি-খেলেছো ভিডিও গেম?
    তবু কোনো কারণেই-অভিশাপ দেবোনা
    দুঃখ রেখোনা বুকে জমা♪||

    প্রেম আর প্রেমিকার নকল হাসি দেখে
    ভাবতাম প্রেমিকার আসল হাসি।
    শখের নেশায় মেতে বোকার মতন আমি
    নিজের গলায় পরেছিলাম ফাঁসি।

    দুর্ভাগ্য বশত-রশী ছিড়ে গেছে
    ক্ষত দেহের মাঝে-প্রাণপাখি বেঁচে আছে।
    চন্দ্র আবিরে রাঙা-ঐ সেই চাঁদ মুখ
    সোনায় সোহাগা দেহ-পোকায় খাওয়া বুক।
    সস্তা রুপের ফাঁদে দেবোনা ধরা কারো
    পারলে আমায় কোরো ক্ষমা♪||
    [গানের কবিতা]

    05, 02-2016 ~21,09-2016 || Dhaka

Kishor Kanok

Lyricists,Tuner,Poet,Recitation Artist,Writter&Singer.

শাসকের পক্ষে তাঁবেদারী করিনা

মানুষের কথা বলি কবিতায়।

সমগ্র জীবনের প্রতিচ্ছবি

কনকের কথা সুরের মূর্ছনায়।

_কিশোর কনক

Skip to toolbar