Profile Photo

Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]Offline

  • Md-Zaker-Hayat-Khan
  • অপার্থিব শীতের রাতে

    রাতের গভীরে শীতের শহরে লিখতে বসে,
    কার ছবি আঁকি, কার চোখে মায়া মাখি?
    কোথায় সে? কোন ঘরেতে থাকে?
    মাটির উঠোন জুড়ে ফসলের বাসি ঘ্রাণে,
    তার দীঘল শরীরে মাতাল মাদকতা।
    চোখের জলে বুঝিয়ে দিল কত গোপন ওই গভীরতা,
    সেথায় নদীর জল বরফ হয়ে দুঃখ জমায়।
    আমি মাদুর পেতে বসে থেকে ঢেঁকির পাড়ে দেখি,
    ওই নারীর ভেতরে কেমন কোমল ভালোবাসা-
    উথলে উথলে পরে,
    সুনীল পদ্ম হয়ে আমার শহরে গ্রামের আবেশ নিয়ে আসে।
    নিয়ে আসে ঝি ঝির শব্দ আর রাতের তারা তার চোখের মনিতে
    নাগেশ্বর মণির মতো আলোকের কিরণে ধুয়ে দেয়,
    জীবনের সকল পঙ্কিলতা_

Skip to toolbar