Profile Photo

Kanej-RoksanaOffline

  • Kanej-Roksana
  • Profile picture of Kanej-Roksana

    Kanej-Roksana

    • 1 year, 11 months ago

    মুনিবা ও মানিজা

    বেশ কয়েকদিন ধরে মুনিবা খেয়াল করেছে বাবা যেন মানিজাকে বেশি ভালোবাসে। এমনিই বাবা বলে যে মানিজা তার মতো দেখতে। এতেই মানিজা খুব আহ্লাদিপনা করে বেড়াচ্ছে। বাবা অফিস থেকে আসলে বাবার কোলে ঝাপিয়ে পড়ছে। মুনিবা শুধু চেয়ে চেয়ে দেখছে। কিছু বলছে না। কিন্তু বাবার সংগে তার আদুরে আদুরে ভাব বাড়তে বাড়তে সীমা ছাড়িয়ে যাচ্ছে।

    মুনিবা মানিজার চেয়ে দুই বছরের বড়। বাবা এতোদিন শুধু মুনিবা মুনিবা করতো। অফিস থেকে ফেরার পথে তার প্রিয় খাবারগুলো কিনে নিয়ে আসতো। কিন্তু এখন দেখি মানিজা’র প্রিয় স্যান্ডউইচ ও বার্গার নিয়ে আসছে। মায়ের বেলায় মুনিবা নিশ্চিত ছিল যে ব্যাপারটা ঠিক ঠাক আছে। কিন্তু সেদিন দেখা গেল মা দুইটা স্কুল ব্যাগ নিয়ে এসে প্রথমেই মানিজাকে বাছতে দিল। আর মানিজা মেরুন রংয়ের ব্যাগটা বেছে নিলো। তার জন্য পরে রইলো নেভি ব্লু ব্যাগটা। নেভিব্লু রংটা মুনিবার কাছে তখন বিষের মতো লাগছিলো। কি আর করা সে কথায় কথায় কাদতেও পারেনা আর নালিশও করতে পারে না।

    সে কিছুক্ষণ ঝিম মেরে বসে থেকে ছবি আকতে বসলো। মানিজা আবার ছবি আকতে পারেনা। বোন ছবি আকতে বসলে সে শুধু চোখ বড় বড় করে দেখে। মুনিবা অনেক কিছু আকলো। মা যখন নুডুলস খেতে ডাকলো তাতেও সে আগ্রহ দেখালো না। মা বুঝুক যে সে কতো রাগ করেছে। মুনিবাও ছবি আকা দেখা ছেড়ে খেতে যেতে চাইলো না। মা তখন দুই বোনকে খাইয়ে দিল।

    পরের দিন সে বাবার হাতে একটা চিঠি দিল। অফিসে গিয়ে বাবা তার চিঠি খুলে পড়লো। তাতে লেখা ছিল।

    প্রিয় বাবা,
    তুমি এখন কাকে ভালোবাসো সেটা আমি জানি। সে হচ্ছে মানিজা। বাবা, তুমি আর আমাকে ভালোবাসো না। আমার কথা তোমার আর মনে থাকে না। সবসময় মনে রেখ মুনিবা তোমাকে অনেক ভালোবাসে।
    ইতি
    মুনিবা

    এর দুইদিন পরে বাবা তাকে নিয়ে চাঁদপুর গেল। লঞ্চে করে বেড়াতে যাওয়া। নদী আর নদীতীরের গাছপালা দেখা আর এটা সেটা খাওয়ার পরে যখন দাদি বাড়িতে গিয়ে পৌছালো তখন বারবার মানিজার কথা মনে পড়লো তার।

    দাদি তার জন্য মুরগি রান্না করলো পিঠা বানালো আর অনেক আদর করলো। কিছুতেই তার মন বসছিল না। সারাক্ষণ মা আর মানিজার কথা মনে পড়লো তার। পোলাউ আর মুরগির মাংস তার প্রিয় খাবার। খেতে বসে মনে হলো এতো এতো খাবার সে কীভাবে শেষ করবে? ঢাকায় তার আর মানিজার মধ্যে মুরগির বুকের মাংস নিয়ে কাড়াকাড়ি লাগে। এখানে এতো খাবার কিন্তু তার মোটেও খেতে ইচ্ছে করছে না।

    দাদি এতো করে বলায় আরো একটা দিন থাকতে হলো চাঁদপুরে। শেষে যখন ঢাকার লঞ্চে উঠলো তখন সে হাফ ছেড়ে বাচলো। রিক্সা যখন বাসার সামনে এসে দাঁড়ালো তার আর তর সইলো না দ্রুত সিড়ি দিয়ে উঠে এসে কলিং বেল টিপলো। দরজা খুলে দিল বুয়া। ওইতো সোফার উপর বসে আছে মানিজা। হলুদ ফ্রকটায় কী সুন্দরই না লাগছে তাকে!

    4
    2 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 11 December 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Skip to toolbar