Profile Photo

Abul Hasan TuhenOffline

  • abulhasantuhen
  • Profile picture of Abul Hasan Tuhen

    Abul Hasan Tuhen

    1 year, 6 months ago

    তুচ্ছ করেছো আমাকে তুমি
    -আবুল হাসান তুহিন

    তুচ্ছ করেছো আমাকে তুমি
    দাওনি কোনো দাম,
    তোমার জন্য ভালোবাসা
    ছিল যে অবিরাম।।

    নিজের স্বার্থে ভালোবাসা
    করলে তুমি  বলি,
    মিথ্যে সুখের অবিলাসে
    খেললে সুখের হলি।
    সুখ সরবারে সাঁতার দিয়ে
    ভুলেছো আমার নাম,
    তোমার জন্য ভালোবাসা
    ছিল যে অবিরাম।।

    নিজের সুখে আমাকে দিলে
    প্রেমেরই বলিদান,
    তোমার উপর হয়নি তবু
    একটুও অভিমান।
    অনুরাগ ভেবেছি আমি
    তাই করিনি বদনাম,
    তোমার জন্য ভালোবাসা
    ছিল যে অবিরাম।।

    ১৫/১২/২০২৪
    রবিবার

Abul Hasan Tuhen

Friends

Skip to toolbar