-
সভ্যতার ধ্বংসাবশেষে
আমরা হেঁটে যাই দূরে, বহু দূরে,
শতাব্দীর সীমারেখা অতিক্রম করে।
পার করে আসি মেঠো পথ, সবুজ আবাদী জমির জমিন।
হলদে ফুলের ঘ্রাণ।
কৃষিজীবী জীবনের জাপিত দুঃখ।
নীল নদের পার ধরে আমরা ক্রমশ এগিয়ে যাই,
পরে থাকে সুদৃশ্য পিরামিড আর আনুবিসের অন্ধকার মন্দির।
রোমের সূর্য অস্তমিত।
আলেকজান্দ্রিয়ার লাইব্রেরি সভ্যতার চিনহ রূপে জ্বলে যায় ধিকিধিকি।
ওই সব সুরম্য প্রাসাদের আলো ছায়ায় আমরা এগিয়ে যাই।
আর এগিয়ে গেলে খুজে পাই ইউফ্রেটিস আর টাইগ্রিসের সমতলে,
প্রাচীন সুমেরিয়ার কিউনিফরম।
তার সাজানো সুত্র ধরে এগিয়ে যাই রাতের অন্ধকারে,
আরো দূরে , বহু দূরে।
রাতের অন্ধকারে জেরিকোর দেয়াল এখনো জেগে রয়।
বেথেল হামের সমুদ্রে এখনো জাল ফেলে পিতরের নৌকা।
দূরবর্তী আমাজনের জংলী গন্ধ উপেক্ষায় রেখে,
আমরা ক্রমশ এগিয়ে যাই নেভাদার মরু প্রান্তরে,
যেখানে আমাদের গোপন বাঙ্কারে সঞ্চিত,
স্বপ্নের ল্যাবরেটরি, ভবিষ্যতের শস্য ভাণ্ডার।
সহস্রাব্দের শেষ প্রজন্মের ভালবাসায় মাখা মাখি একান্ত সংসার।
Friends
Nusrat jahan
@shuha
রওনক নাহার "রুনু"
@rodela-dupor
Rupantor Roy
@rupantorroy
কোহিনুর বেগম
@kohinoorbegum
Abdullah Al Ahad
@abdullahalahad
মুনতাছির আহমেদ
@moontasirahmed
Kazi Adam
@kaziadam
অসীম রহমান
@ashim_rahman
M. Kamrul Islam
@m-kamrul-islam

