-
🔥ক্ষমতার আগুনে পুড়ে ছাইঃ🌍
–জাহিদুল জামিক্ষমতা, ক্ষমতা, ক্ষমতা!
আমার চাই একমাত্র ক্ষমতা!
চারিদিকে কেবল ক্ষমতার দ্বন্দ্ব,
বন্ধু হয় শত্রু, স্বজন হয় বধির।ক্ষমতার তৃষ্ণায় মরে বিবেকের নদী,
চেঙ্গিস খানের তলোয়ারে রক্তের স্রোত,
হালাকুর বিষাদে পুড়েছে সভ্যতার মুখ,
রাজ্য দখলে জ্বলে আগুনের হুঙ্কার।জারের সিংহাসন ভেঙেছে জনতার রক্তে,
সুলতানের রাজ্য ছিল কেবলই আগ্রাসনে।
ক্ষমতার জন্য ভাঙে বিশ্বাসের গাঁথা,
বিদ্রোহীদের মাঝেও শুরু অন্তর্ঘাত।এই ক্ষমতা!
যা সিংহাসনে বসায়,
আবার টেনে নামায় নিঃসীম অন্ধকারে।
ফিরে ফিরে আসে ইতিহাসের প্রহসন,
যেখানে রাজনীতি ছুঁড়ে ফেলে সততার শিখা।বাংলার মাটি দেখেছে কত প্রহসন,
স্বৈরাচার, গণতন্ত্র, আর স্বার্থের লড়াই।
মানুষ ভুলে যায় কিসের জন্য লড়াই,
ক্ষমতার পালা বদলে হারায় কেবল সময়।ক্ষমতার এই অশান্ত আগুন,
কখনো গড়ে, কখনো ভাঙে সভ্যতা।
এ আগুনে পুড়েছে নগর, ধ্বংস সভ্যতার কীর্তি।
জন্মেছে চিরকালীন অভিশাপ, লাশের মিছিল।তবু ইতিহাসের পাতায় লেখা থাকবে,
ক্ষমতার পতন, পতনের গান।
সকল রাজা, সুলতান, রাজনীতিবিদ,
তাদের সিংহাসন টিকে থাকে না,
কারণ ক্ষমতার শেকল শেষ পর্যন্ত ছিঁড়ে যায়।আজকের শাসকেরা শুনুক এই গল্প,
ক্ষমতা চিরস্থায়ী নয়,
কেবল সময়ের অস্থির রূপ।
তাই আসো, গড়ি এমন সভ্যতা,
যেখানে ক্ষমতা নয়,
মানবতার আলো থাকে শীর্ষে।
16.12.20245 Comments-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 18 December 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
Friends
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Redwan Khan
@redwan-khan
MD-ISLAM
@md-islam
মোঃ সাইফুল ইসলাম
@saif007
Ahmed Aryan
@aryan8989
Niaz Aziz Dip
@niazdip
Md.Mohsin Ali
@fivertrading007gmail-com
ফারজানা আক্তার জেমী
@jemi2021
Md Akamot Ali-Abdullah
@md-akamot-ali-abdullah



এই ক্ষমতা,স্বার্থের জন্য স্বামী-স্ত্রী, দেশ-রাষ্ট্র তথা সমাজের বন্ধু বান্ধব সব পর হয়ে যায়। দংশ হোচ্ছে গোটা পৃথিবী 🌏