Profile Photo

Abul Hasan TuhenOffline

  • abulhasantuhen
  • Profile picture of Abul Hasan Tuhen

    Abul Hasan Tuhen

    1 year, 6 months ago

    ভালবাসা হোক
    – আবুল হাসান তুহিন

    ভালবাসা হোক তোমার আমার
    মিলনের উচ্ছ্বাস,
    ভালোবাসা হোক হাজার জনম
    লক্ষ কোটি মাস।।

    তোমার আমার ভালবাসায়
    চমকে সবাই যাবে,
    শিরি ফরহাদ লাইলি মজনু
    প্রাণ যে ফিরে পাবে।
    অমর প্রেমের স্বর্গ সুধা
    তাই করবো আমারা চাষ ,
    ভালোবাসা হোক হাজার জনম
    লক্ষ কোটি মাস।।

    তোমার আমার চির বন্ধন
    যেন পৃথিবী আর  চাঁদ,
    অমর প্রেমের ঝর্ণাধারায়
    তাই পুরোন হলো স্বাদ।
    ভালোবাসর রজকিনী তুমি
    আমি চন্ডীদাস ,
    ভালোবাসা হোক হাজার জনম
    লক্ষ কোটি মাস।।

    ১৮/১২/২০২৪
    বুধবার

Abul Hasan Tuhen

Friends

Skip to toolbar