-
❤ ইচ্ছে করে…🔴
–জাহিদুল জামিইচ্ছে করে তোমায় ভীষণ ভালোবাসি,
ইচ্ছে করে তোমায় আমি—
সমস্ত দিগন্তে ছড়িয়ে দিই
ভালোবাসার বীজ,
যে বৃষ্টি নামবে কাল
তার প্রতিটি ফোঁটায় জন্ম নেবে
নতুন পৃথিবী।ইচ্ছে করে তোমার চোখে আঁকি
একটি সূর্য,
যে আলোয় ভেঙে যাবে
অন্ধকারের সব বন্দিশালা,
যেখানে ভালোবাসা হবে স্বাধীন,
দুঃখের প্রাচীর হবে ক্ষয়িষ্ণু।ইচ্ছে করে তোমার কণ্ঠে ভাসিয়ে দিই
একটি গান,
যার সুরে ঘুমিয়ে পড়বে
হিংসার সব রাজপথ,
শান্তির বুকে ফুটবে
মরুভূমির গোলাপ।ইচ্ছে করে তোমার হাত ধরে
আমি পৌঁছে যাই সেই অতীত—
যেখানে ভুলেরা দাঁড়িয়ে ছিল
দেয়াল হয়ে,
তাদের ভেঙে দিই যুক্তির হাতুড়ি দিয়ে,
গড়ে তুলি এক নতুন কাল।ইচ্ছে করে,
তোমাকে আমি এমন করে ভালোবাসি—
যেখানে ভালোবাসা
আর কেবল প্রেমের নৌকা নয়,
এটি একটি বিপ্লব, একটি চেতনা,
একটি আন্দোলন।ইচ্ছে করে তোমার হৃদয়ের ভিতরে
রোপণ করি সত্যের শেকড়—
যে শেকড় অস্বীকার করবে
ভ্রান্তি, ভয় আর অসহিষ্ণুতা।ইচ্ছে করে তোমার মুখের হাসিতে
পৃথিবীর কান্না মুছিয়ে দিই।
ইচ্ছে করে—
তোমাকে ভালোবেসে ইতিহাস সৃষ্টি করি,
যে ইতিহাসে লেখা থাকবে—
ভালোবাসাই শেষ সত্য,
ভালোবাসাই শেষ ধর্ম।
১৮.১২.২০২৪1 Comment
Friends
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Redwan Khan
@redwan-khan
MD-ISLAM
@md-islam
মোঃ সাইফুল ইসলাম
@saif007
Ahmed Aryan
@aryan8989
Niaz Aziz Dip
@niazdip
Md.Mohsin Ali
@fivertrading007gmail-com
ফারজানা আক্তার জেমী
@jemi2021
Md Akamot Ali-Abdullah
@md-akamot-ali-abdullah

ইচ্ছেয় জীবন বদলায়