Profile Photo

Jannatul FerdausiOffline

  • ferdausi
  • Profile picture of Jannatul Ferdausi

    Jannatul Ferdausi

    1 year, 6 months ago

    ”বন্ধুত্বের বাধন”
    – জে,এফ,
    ২২.১২.২০২৪

    বন্ধুত্ব এক অনন্য সুর, হৃদয়ের গভীর বাঁধন,
    সুখ-দুঃখে পাশে থাকা, জীবনের সেরা অর্জন।
    কখনো হাসি, কখনো কান্না, কখনো স্নেহের ছোঁয়া,
    বন্ধুর কাছে থাকে সব, দুঃখের পত্র খোলা।

    বন্ধু মানে নির্ভরতার ছায়া, শান্তির এক মোহনা,
    যেখানে নেই প্রতিযোগিতা, নেই কোন প্রহসনা।
    ভালোবাসার নিঃস্বার্থ ছোঁয়া, আত্মার গভীর মেলবন্ধন,
    বন্ধুত্বের বাঁধন এক আশীর্বাদ, সময়েরও অবিচ্ছেদন।

    ঝড়ে যখন পথ হারাই, বন্ধুই তখন পথ দেখায়,
    দুঃখের বুকে আলোর শিখা, বন্ধু হৃদয়ে গান শোনায়।
    জীবনের পথে বন্ধু মানে, সাহসের এক শক্তি,
    বন্ধুত্বের এই মধুর বাঁধন, হৃদয়ে দেয় মুক্তি।

    তাই বন্ধুত্বের এই সুরে, গাই জীবনের গান,
    বন্ধুর হাত ধরে চলি, যতই হোক কঠিন প্রাণ।
    বন্ধুত্বের বাঁধন অমলিন, চিরন্তন এই টান,
    সারাজীবন বন্ধু থাকুক, হৃদয়ের কাছাকাছি জান।

    4
    2 Comments
    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 24 December 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

  শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi

Daulatpur,Khulna

 

♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।

শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।

২০০০ সালে  সাঁকো প্রকাশনি থেকে কবিহিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট  গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নামবনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ। 

        ই-মেইলঃ [email protected]

Skip to toolbar