-
আমাদের স্বাধীনতা কাঁদছে
– আবুল হাসান তুহিনআমাদের স্বাধীনতা কাঁদছে
পরাজিত হায়েনার আঁচড়ে,
পতাকার বুকে আজ কালো ছায়া
আঁধার সরিয়ে আজ বাঁচরে।।নব্য শত্রুরা এসেছে দেশে
দেশটাকে ধ্বংস করতে,
বেহেস্তের প্রলোভনে এলো তাই
ধর্মের নামে তাঁরা মরতে।
ধর্মান্ধের হাত থেকে মুক্তি পেয়ে
বিজয়ের হাসি সবে হাসরে,
পতাকার বুকে আজ কালো ছায়া
আঁধার সরিয়ে আজ বাঁচরে।।নব্য হায়েনা আসলে তাঁরা
বলছে তাদের মতো চলতে,
টুটি চিপে ধরছে বারবার
দিচ্ছেনা কোন কথা বলতে।
দেশ বাঁচাতে লড়তে হবে
মুক্ত বিহঙ্গের মতো নাচরে,
পতাকার বুকে আজ কালো ছায়া
আঁধার সরিয়ে আজ বাঁচরে।।২৪/১২/২০২৪
মঙ্গলবার

Abul Hasan Tuhen
Friends
abrar
@abrar
জামান বারভী
@zamanbarovi
MUHAMMAD TAHSEEN
@muhammadtahseen
Kokeshas King
@kokeshasking
মোরশেদ সাকিব
@morshedsakib
Ekhtiar Uddin
@ekhtiar2003
ইভান
@ivan
মো: ফারহান হাবীব
@farhan-habib
Masfi K
@masfi-mohammad
