-
দায়িত্ববোধ
মৌ হোসেন
দায়িত্ববোধ শুধু একটি শব্দ নয় এটা একটা ভরসায় সেতু যার চারপাশে কাঁটায় ভরা, যা পার করতে হয় কতইনা রোদে পুড়ে, কতইনা বৃষ্টিতে ভিজে।
এমন একটি বিষয়বস্তু নিয়ে কথা বলছি যা আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত অবশ্যম্ভাবী।
জন্মের শুরু থেকে কারো জন্য অপেক্ষা করা দায়িত্ব, জন্ম দেয়ার চেষ্টা করা দায়িত্ব, জন্ম দিতে রাতকে রাত আর দিনকে দিন মনে না করে সন্তানের জন্য পরিশ্রম করাও দায়িত্ব। আবার জন্ম দিয়ে তাকে মানুষের মত মানুষ করার জন্য সবচেয়ে ভালোটা তার জন্য ব্যবস্থা করাও দায়িত্ব।
একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দায়িত্ব পালন করতে হয় তা সন্তান হয়ে হোক, ভাই বা বোন হয়ে হোক, স্বামী বা স্ত্রী হয়ে হোক, বাবা বা মা হয়ে হোক অথবা তার পরের প্রজন্মের জন্য হোক, মোট কথা শেষ নিঃশ্বাস অব্দি তাকে দায়িত্বের বোঝা কাঁধে তুলে নিয়ে বাঁচতে হয়।
আসা যাক দায়িত্ব কি? দায়িত্ব আমার আপনার চিন্তাধারা, যা আপনাকে পরিপূর্ণতা দেবে আপনি আসলেই কি মানুষ নাকি মানুষ রূপের কোনো যন্ত্র যা শুধু নিজের চিন্তা করে। পৃথিবী একটাই এটা নিশ্চিত জেনে যারা দায়িত্বকে বোঝা মনে করে সে দায়িত্ব থেকে পালিয়ে বেড়ায় আর গা ঝাড়া দিয়ে জীবন অতিবাহিত করে তারা শুধু নিজের জন্য দায়িত্ব পালন করে, তাদের আশেপাশে যারা আছেন তাদের শুধু নিজের প্রয়োজনে ব্যবহার করে, যখন প্রয়োজন হয় তখন তারা এমন অভিনয় করে যেনো ওই মানুষটি খুব অসহায়। আর যখন কাজ হয়ে যায় তখন সে তার আসল রূপে চলে আসে যেনো সে কোনো কিছু আশা করেনি কেউ তাকে নিজ থেকে উপকার করেছে।
আমাদের মাঝে এমন মানুষও আছেন যারা নিজের চিন্তা না করে পরের জন্য বলা যায় পরিবার অথবা পরিবারের বাহিরের কারো জন্য নিঃস্বার্থে দায়িত্ব পালন করে থাকেন। যা হয়তো একদিন তাকে নিঃসঙ্গ করে দিতে পারে তবুও তার অন্তর আত্মার শান্তির জন্য তিনি দায়িত্ব পালন করে থাকেন।
রাস্তায় পরে থাকা কুকুরকে পানি খাওয়ানো একটি দায়িত্বের মধ্যে পরে, কোনো জীবন্ত জীবের মৃত্যু হবে জেনেও তার জন্য সর্বশেষ চেষ্টা করা দায়িত্ব, আবার কেউ পড়াশোনায় ভালো না জেনেও তার জন্য অর্থ খরচ করাও দায়িত্ব।
আসা যাক দায়িত্ব কি পুরুষ নারীতে বিভক্ত? না.. কোনো পুরুষ তার সর্বস্ব দিয়ে একটি নারীকে ধারন করেন তার জন্য ইনকাম করে তার সাথে একটি ঘরে বসবাস করেন, তার বিনিময়ে নারীটি সেই পুরুষের সন্তান ধারন করেন সন্তানদের আদর্শ সন্তান হিসেবে গড়ে তোলার চেষ্টা করেন।
যদি মা দায়িত্বশীল না হন তখন পুরুষ মা ও বাবা দুজনের দায়িত্ব পালন করেন। আবার যদি বাবা দায়িত্বশীল না হন তখন নারী মা ও বাবা দুজনের দায়িত্ব পালন করেন।
এতে কোনো দ্বিমত নেই সন্তানের জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে থাকি। কেউ কেউ শুধু টাকা দিয়ে দায়িত্ব পালন করেন আবার কেউ কেউ সব কিছু দিয়ে চেষ্টা করেন। পার্থক্য দায়িত্ব পালনকারীর চিন্তাধারায়।
অনেকে বলেন মা হওয়া সহজ না আবার অনেকে বলেন বাবা হওয়া সহজ না। আচ্ছা আল্লাহ পাক যার যার শারীরিক গঠনে তা বিভক্ত করে দিয়েছেন কে কোন কাজের জন্য প্রযোজ্য তাহলে মতভেদ কেন?
যেভাবে নাক দিয়ে আমরা নিঃশ্বাস নিই আবার মুখে তুলে খাবার খাই চাইলেই নাক দিয়ে খেতে পারবো না মুখ দিয়ে নিঃশ্বাস নিতে পারবো না। হ্যা কৃত্রিম উপায়ে বেঁচে থাকার তাগিদে অপারেশনের মাধ্যমে তা সম্ভব। উদাহরণ অনেক আছে।
একজন নারী বা পুরুষ যখন ইনকাম করে সন্তানের লালন পালন করে, আবার অনেক সময় একজন নারী বা পুরুষ তার বাবা মায়ের জন্য জীবন যৌবন সব বিলীন করে তাদের জন্য জীবিত থাকে তখন তাকে হঠাৎ একদিন বলা হয়, “কেন করেছ এত কিছু? ” তখন তার কি করার থাকে? তখন সে একা জীবন যাপন করে, আসলেই কি এটা তার প্রাপ্য?
যদি তখন সেই নারী বা পুরুষটির দায়িত্ব ছিল তাহলে এখন তাদের জন্য দায়িত্ব পালন করা আগামী প্রজন্মের দায়িত্ব।
দায়িত্ববোধ শুধু কারো জন্য ইনকাম করা না প্রয়োজনে কারো মন ভালো করাও দায়িত্ব, কারো জন্য কান্না করাও দায়িত্ব, নিজের যতই কষ্ট লাগুক তবুও কারো জন্য হাসি খুশি থাকাও দায়িত্ব। অনেক অনেক উদাহরণ দেয়া যায় দায়িত্ববোধ নিয়ে।
যতই উদাহরণ দেয়া হোকনা কেনো সবচেয়ে বড় উদাহরণ হলো মানবিকতা। মানবিক দৃষ্টিতে প্রতিটি জীবনকে মূল্যায়ন করলে কখনো কোনো ভেদাভেদ থাকবে না। যখন যে দূর্বল তখন তার পাশে দাঁড়াতে হবে।
সর্বশেষে বলতে চাই মানুষ মানুষের জন্য এই কথা যদি আমরা মনে রাখি সমাজের অসামঞ্জস্য পরিস্থিতি থেকে রেহাই পাওয়া যাবে। দায়িত্ববোধ নারী পুরুষ বিভেদ করে হয় না হয় মননশীলতায়। সমাজ তথা মানব জাতি হওয়ার সুবিধা ভোগ করার পাশাপাশি তার মূল্যায়নও করতে হবে।2 Comments
Friends
Shahajamal-Jamal
@shahajamal-jamal
Al-Rashed
@al-rashed
shakila-khatun
@shakila-khatun
শায়েরুল ইসলাম
@shaerulislam
Abu Said Vuia
@shahadatur-rahman-sohel
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
Prithula Zaman
@prithula
ভীষ্মদেব সূত্রধর
@vismadebsutradhar1996gmail-com

ভালো লেগেছে। ধন্যবাদ কবিকে