-
🎇 জাল 🎇
–Zahidul Jamyধরুন,
একটি জাল পাতা হল,
যেখানে প্রতিটি সুতা গড়ে তোলে
এক নতুন ফাঁদ—
খুব যত্নে, নিখুঁতভাবে বাঁধা,
পথ দেখায় না, তবে আটকে ধরে।তারপর,
এমন কোনো রাষ্ট্র যেখানে
অভিজ্ঞান আর ক্ষমতার জাল পাতা হয়—
যেখানে সত্যের মুকুট হয়ে ওঠে ঝোলানো,
শোষণ আর অত্যাচারের জাল
পৃথিবীজুড়ে ফেলা হয়।
জনগণ বনের হরিণের মতো
ধরা পড়ে সেই ফাঁদে,
যেখানে তাদের শ্বাসটুকু
কেবলমাত্র রাষ্ট্রের হাসি হয়ে থাকে।মাছেরা, যেমন চুপচাপ
পানি স্নানে,
না জানলেও বুঝতে পারে,
বেঁচে থাকতে হলে
জাল ছিঁড়ে বেরোতেই হবে।
ঠিক তেমনি,
মানুষ, যারা কষ্টে বুক বেঁধে বাঁচে,
তারা ভোগ করে শুধু
এক রাত্রির শোষণের প্রক্রিয়া।
তাদের জন্য কোনো শাসক
কখনো হাতে শাঁখা বাঁধে না,
কখনো টানে না
সত্যের অদৃশ্য শিকল।মাকড়সা,
যে তার নিজস্ব জাল পেতে শিকার করে,
জাল যেন তার অস্ত্র,
নীরব প্রতারণার পথ।
পতঙ্গেরা, নির্বোধ আর নিরুপায়,
মাকড়সার সেই নকশায় ধরা পড়ে।
শোষকও ঠিক মাকড়সার মতো—
তার জাল, তার ফাঁদ
একইভাবে সাজানো,
যেখানে প্রতিটি সুতোয় বাঁধা থাকে
অন্যের মুক্তি চুরির কৌশল।
এ জাল ভেঙে বেরোনো
পতঙ্গের জন্য অসম্ভব,
আর মানুষ?
তাদের জন্য আরও কঠিন।জাল ভোট দিয়ে গনতন্ত্রকে
গলাটিপে হত্যা করা হয়।
জাল টিপসই দিয়ে প্রতারক
লিখে নেয় তার শেষ সম্বল—
ভিটে-মাটি।
করে বাস্তহারা।
সাম্রাজ্যবাদীরা সাহায্যের নামে
তৃতীয় বিশ্বের দেশগুলোতে
জাল পেতে শিকার করে গোটা রাজ্য।রাজনীতি,
এই বড় জাল,
এখানে না থাকে দয়া,
না থাকে বিবেকের আলো।
এটা ছুঁয়ে যায়,
দেখতে পায় না,
সবথেকে নির্দোষ জনতা।
যারা নিজেদের
অথবা দেশের প্রতি
একটু আশার আলো পায়।তবে,
যত দিন এই জাল টিকে,
ততদিন মুক্তির সম্ভাবনা কম।কিন্তু,
শেষ হবে একদিন।
জালেও থাকে ছিদ্র—
যখন জ্বলে ওঠে
শোষিতের প্রতিরোধের আগুন।
25.12.20242 Comments
Friends
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Redwan Khan
@redwan-khan
MD-ISLAM
@md-islam
মোঃ সাইফুল ইসলাম
@saif007
Ahmed Aryan
@aryan8989
Niaz Aziz Dip
@niazdip
Md.Mohsin Ali
@fivertrading007gmail-com
ফারজানা আক্তার জেমী
@jemi2021
Md Akamot Ali-Abdullah
@md-akamot-ali-abdullah


সারা পৃথিবী জুড়ে ষড়যন্ত্রের জাল বোনা সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলো গরীব রাষ্ট্র গুলোর প্রতি। শোষকের কালো থাবায় নিপতিত তৃতীয়বিশ্বের দেশ। আর্থিক সাহায্যের ফাঁদ পেতে দেশ বানাচ্ছে দেউলিয়া। উৎখাত করছে শান্তি শাসকদের। 🔥🔥🔥🇧🇩🎄