-
শিরোনামঃ ত্যাগের অমৃত
কলমেঃ মোহাম্মদ শাহজামান শুভ
তারিখঃ ২৬/১২/২০২৪ভোগের ডাকে মুগ্ধ মন,
বাঁধা পড়ে প্রবৃত্তির বাঁধনে।
আত্মপরায়ণ সুখের খোঁজে,
হারায় পথ জীবনের সাধনে।ভোগ যে সুখ দেয় না প্রকৃত,
মেলে না তাতে শান্তি।
সীমাহীন দুঃখের ঢেউয়ে,
পড়ে হৃদয়ের কান্তি।ত্যাগের পথে অমৃতের আশা,
জাগে অন্তরে আলোর ভাষা।
অপরের তরে সুখ বিসর্জন,
পায় জীবন সার্থক দর্শন।মাদার তেরেসা, নাইটিঙ্গেল,
জীবন দিলেন মহৎ কর্মে।
ত্যাগের তারা জ্বলে অনন্ত,
রেখে গেলেন পৃথিবী ঘিরে।ভোগী মানুষ হারায় স্মৃতিতে,
স্বার্থপরতায় ডুব দেয়।
ত্যাগী মানুষ বেঁচে থাকে,
কালের স্রোতে উজ্জ্বল হয়ে।জীবন যেন ত্যাগের ধারা,
মনে রাখি, হোক এই স্লোগান।
ভোগ নয়, ত্যাগেই আলো,
সার্থক হোক মানুষের জীবন।1 Comment
Friends
Nayem Hasanat
@nayem75
সিরাজুল ইসলাম
@sherajulislam
Antor Bosu Antu
@antu
আশরাফুল আলম রিশি
@rishi
ফরিদুল ইসলাম
@dailychandpursomoy
মানিকুল ইসলাম মানিক (কবি/সাহিত্যিক)
@manik123mmmgmail-com
Sol Nova
@tasnuvatamanna
মেহেদী মারুফ
@maruf1
Kazi Adam
@kaziadam


ত্যাগের মহিমায় সমুজ্জ্বল হোক