-
🌎 সাফল্য 👌
–জাহিদুল জামিপাহাড়ের গায়ে ওঠার আগে
থাকে ঢালু পথ,
আলোর স্পর্শের আগে
লাগে অন্ধকারের হাত।
নেপোলিয়নের শৈশব জানতো
কেবল শূন্য থালা,
তবুও তার পায়ের তলায়
কাঁপে ইউরোপের রাজমালা।আলেক্সান্ডার এক হাতে তলোয়ার,
আরেক হাতে মানচিত্র,
দারিদ্র্যের মাটিতে দাঁড়িয়ে
গড়েছে বিশ্ববিজয়ের ইতিকথা।চেঙ্গিস খানের রক্তে ভেজা ঘাস
ফুঁড়ে উঠেছে রাজসিংহাসন,
তবু মরুর কান্নায় লুকানো ছিলো
এক জনতার হাহাকার।নারী?
সে কখনো প্রেরণা,
কখনো সর্বনাশ।
হেলেনের সৌন্দর্যে পুড়েছে
ট্রয়ের রাজপ্রাসাদ।
ক্লিওপেট্রার এক চাহনিতে
রোমের গৌরব ম্লান,
ইতিহাসে তাদের নাম,
তবু দ্বিধা ছড়ায় প্রাণ।সফলতা মানে কি
শুধুই বিজয়ের কাহিনি?
বিল গেটসের রাত
কি কেটেছে স্বপ্নে ভরা?
ইলন মাস্কের চোখে
কি ছিল কেবল আকাশের সেতু?
সংগ্রামের ছাই থেকে
উঠে আসে সাফল্যের আলো।শাসকের পায়ের তলায়
শোষিতের রক্ত,
তবুও তার ঘামে ভেজা মাঠে
জন্ম নেয় আগামীর পথ।
সাফল্য শুধু ইতিহাস নয়,
এ এক চলমান দাহ,
এক অনন্ত সৃষ্টি।
27.12.20241 Comment
Friends
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Redwan Khan
@redwan-khan
MD-ISLAM
@md-islam
মোঃ সাইফুল ইসলাম
@saif007
Ahmed Aryan
@aryan8989
Niaz Aziz Dip
@niazdip
Md.Mohsin Ali
@fivertrading007gmail-com
ফারজানা আক্তার জেমী
@jemi2021
Md Akamot Ali-Abdullah
@md-akamot-ali-abdullah



ইংরেজি এবং বাংলা দুইটি ভার্শনই চমৎকার